বিজেপির বাকি চারটি দফার জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত । এই তালিকায় স্থান পেয়েছেন বহু তারকা । তাদের মধ্যেই আছেন জনপ্রিয় টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । দিন কয়েক আগে বিজেপিতে নাম লিখিয়েছেন মা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর তার মধ্যেই শ্রাবন্তী পুত্র ঝিনুক ওরফে অভিমুন্য এবারে যাচ্ছেন পাহাড়ে বেড়াতে । তবে প্রশ্নটা হলো তিনি যাচ্ছেন কার সাথে? মানুষের জন্য কাজ করার জন্য গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিম আসনের প্রার্থী হবার পর পরেই শহর ছাড়লেন অভিমন্যু ।
ব্যস্ত শিডিউলের মাঝখানে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রচারের কাজেও এগিয়ে চলেছেন। তারি মাঝখানে শ্রাবন্তী পুত্র ঝিনুক এবারে ছবি ছাড়লো উত্তরাখণ্ডের দুধ সাদা বরফের উপরে দাঁড়িয়ে। ঝিনুক বেড়াতে গেছে পাহাড়ে, সে কি শুধু একা গেছে নাকি তার সাথে অন্য কেউ গেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায় নি ।
ছেলের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়া মাত্রই শ্রাবন্তী চট্টোপাধ্যায় কমেন্ট করলেন আমার রাজা। এই বিশেষ ছবির কমেন্ট বক্সে আমরা দেখতে পেলাম মা এবং ছেলের একটি মধুমাখা সম্পর্কের চিত্র। অভিমন্যুর পরিচিতরা এই ছবির নিচে কমেন্ট করলেন । তবে সকলের মনে একটাই প্রশ্ন, অভিমুন্য কি তবে তার প্রেমিকার সাথে ঘুরতে গেছেন?
এই বছরের শুরু থেকেই নিজের প্রেম সম্পর্ক নিয়ে আবারও নতুন করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছেন অভিমুন্য । তার প্রেমিকা বলে নিজেও একজন মডেল। দীর্ঘ তিন বছর ধরে বাংলার জনপ্রিয় মডেল দামিনী ঘোষের সঙ্গে তিনি প্রেম সম্পর্কে রয়েছেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায় তৃতীয় বিয়ে ভাঙ্গার কিছুদিন পরেই অভিমুন্য তার নতুন সম্পর্কের কথা সকলের সামনে নিয়ে আসেন ।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…