বিনোদন

সম্পর্কে ভাঙন, এইভাবে ফিরে আসছে অভিনেত্রী শ্রাবন্তী, জানুন কী করতে চলেছেন

টলিটাউনে এইসময় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তাঁর স্বামী রোশনের দাম্পত্যে চিড় ধরার কথা শোনা গেলেও তাঁদের মনোমালিন্যের কারণ সম্পর্কে জানা যাচ্ছে না। এই সবকিছুর মধ্যেই শ্রাবন্তী ইন্সটাগ্রামে একটি বিশেষ পোস্ট করে লিখলেন, তাঁকে ভাঙার ক্ষমতা কারো নেই। বরং তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। শ্রাবন্তীর এই পোস্টটি যথেষ্ট ভাইরাল হয়েছে। নেটিজেনদের একাংশ কৌতূহল প্রকাশ করেছেন শ্রাবন্তীর এই পোস্ট নিয়ে। তবে ধারণা করা হচ্ছে, এই পোস্টটি শ্রাবন্তীর কেরিয়ারের ইঙ্গিতবাহী পোস্ট। এই মুহূর্তে শ্রাবন্তীর হাতে সেরকম কোনো ফিল্ম নেই। শ্রাবন্তী যথেষ্ট শক্তিশালী অভিনেত্রী হওয়া সত্ত্বেও তাঁর হাতে ফিল্মের অফার না থাকা সত্যিই অযৌক্তিক। তবে কিছু দিন আগে শ্রাবন্তী নিজের জিম ‘দি ফিটনেস এম্পায়ার’-এর উদ্বোধন করেছেন। মনে করা হচ্ছে, টলিউড ইন্ডাস্ট্রি হয়তো এবার উদ্যোগপতি শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখতে পাবে, এই পোস্টের মাধ্যমে সেই ইঙ্গিত দিলেন শ্রাবন্তী।

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি দূরদর্শনে সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। মাত্র সতেরো বছর বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সাথে বিয়ে হয় শ্রাবন্তীর। এরপর জন্ম হয় তাঁদের একমাত্র পুত্রসন্তান অভিমন্যুর। অভিমন্যুর জন্মের পর শ্রাবন্তী আবার ফিল্মে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। শ্রাবন্তী কেরিয়ারের শীর্ষে থাকাকালীন রাজীবের সাথে তাঁর পারিবারিক অশান্তি শুরু হয়। একসময় শ্রাবন্তী রাজীবের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন। এরপর শ্রাবন্তী ও রাজীবের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর শ্রাবন্তী বিয়ে করেন উঠতি মডেল কৃষ্ণ বিরাজকে। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে তাঁদের ডিভোর্স হয়ে যায়। ইতিমধ্যে শ্রাবন্তীর জামাইবাবুর সূত্রে শ্রাবন্তী ও রোশনের আলাপ হয় যা ক্রমশ প্রেমে পরিণত হয়। গত বছর অমৃতসরে তাঁরা দুজনে বিয়ে করেন।

চলতি বছরের এপ্রিল মাসে শ্রাবন্তী ও রোশনের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। ঘটা করে বিবাহবার্ষিকী পালনের ইচ্ছে থাকলেও করোনা অতিমারীর কারণে তা বাতিল করে দেন শ্রাবন্তী ও রোশন। এরপরেই তাঁদের মনোমালিন্য শুরু হয়। শ্রাবন্তী ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইল থেকে স্বামী রোশনের সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দেন। অপরদিকে আগুনে ঘি ঢেলে মিডিয়াকে রোশন জানিয়েছেন, পুজোর অনেক আগে থেকেই আলাদা থাকতে শুরু করেছেন তাঁরা দুজনে। শ্রাবন্তী নিজের ছেলে অভিমন্যুর সাথে বাইপাসের ধারে নিজের ফ্ল্যাটে থাকছেন। রোশন ফিরে গিয়েছেন নিজেদের পারিবারিক ফ্ল‍্যাটে। শ্রাবন্তীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রোশনের মায়ের অসুস্থতার কারণে রোশন এখন তাঁর মায়ের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী নিজের বিয়ে ভাঙার খবরকে গুজব বলে উড়িয়ে দেন। কিন্তু এরপর শ্রাবন্তী ও রোশন দুজনে দুজনকে ইন্সটাগ্রামে আনফলো করে দেন। রোশন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে শ্রাবন্তীর সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দেন। কিন্তু শ্রাবন্তী নিজের অফিসিয়াল প্রোফাইলে রোশনের সঙ্গে কিছু সুন্দর মুহূর্তের ছবি এখনও রেখেছেন। এমনকি রোশনের জিমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। তবে 8ই নভেম্বর শ্রাবন্তীর জিমের উদ্বোধনের সময় দেখা যায়নি রোশনকে।

Anirban Kundu

Recent Posts

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026