বিনোদন

কন্যা সন্তান দত্তক নিলেন শ্রাবন্তী? ভিডিও শেয়ার করে আসল পরিচয় দিলেন অভিনেত্রী

টলিটাউনের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ( Srabanti chatterjee) সম্প্রতি ভাইরাল হলেন মাতৃরূপে। শ্রাবন্তী ইন্সটাগ্রামে নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে তাঁর কোলে রয়েছে একটি ছোট শিশুকন‍্যা। নেটিজেনরা শ্রাবন্তীকে জিজ্ঞাসা করেছেন শিশুটির পরিচয়। শ্রাবন্তী বলেছেন, ‘ডল্লু আম্মা’। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে শ্রাবন্তী লিখেছেন, শিশুরা ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু এই ছবিগুলি শ্রাবন্তী শেয়ার করার পর থেকে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি কন্যাসন্তান দত্তক নিলেন শ্রাবন্তী? এমনকি অভিনেত্রী মিমি চক্রবর্তী(mimi Chakraborty)-ও শ্রাবন্তীকে একই কথা জিজ্ঞাসা করেছেন। শ্রাবন্তী বলেছেন, ছয় মাস বয়সের ডলু তাঁর বন্ধুর মেয়ে।

সম্প্রতি শ্রাবন্তী নিজের আপকামিং ফিল্মের কিছু স্টীল শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। এই মুহূর্তে শ্রাবন্তী ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরী ফিল্ম ‘বিক্ষোভ’-এ অভিনয় করছেন। তাঁর বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের বিখ্যাত নায়ক শান্ত খান (shanto khan)। ‘বিক্ষোভ’-এর শুটিং হয়েছে সিকিমে। সেখান থেকেই এই ছবিগুলি শেয়ার করেছেন শ্রাবন্তী। ছবিতে শ্রাবন্তীর পরনে রয়েছে ফুশিয়া পিঙ্ক রঙের গাউন ও শান্ত-র পরনে রয়েছে আকাশি রঙের থ্রি পিস স‍্যুট। শ্রাবন্তী ও শান্ত-র জুটির রসায়ন ধরা পড়েছে ছবিগুলিতে। নেটদুনিয়ায় ছবিগুলি ভাইরাল হয়েছে।

কিছুদিন আগেই শ্রাবন্তী ইন্সটাগ্রামে তাঁর কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে লাল রঙের সিকুইনড শিফন শাড়ি ও লো ব্যাক কালো ব্লাউজে শ্রাবন্তীকে অসাধারণ সুন্দরী লাগছে। কাঁধের উপর এসে পড়েছে তাঁর সোনালি চুল। ছবিগুলি পোস্ট করে ক্যাপশন দিয়ে শ্রাবন্তী লিখেছেন, জীবনে খুশি থাকাটা খুব জরুরী। শ্রাবন্তীর এই ছবিগুলি ভাইরাল হয়েছে। কিছুদিন আগেই ইন্সটা স্টোরিতে নিজের মেয়েবেলার দুই বিনুনিওয়ালা ছবি শেয়ার করেছিলেন শ্রাবন্তী। সেই ছবিতে দেখা গিয়েছিল বন্ধুদের মাঝে দাঁড়িয়ে আছেন তিনি। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে শ্রাবন্তী লিখেছিলেন, বন্ধুত্ব জীবনে ভীষণ জরুরী। সেলিব্রিটি শ্রাবন্তী চ্যাটার্জির আড়ালে থাকা মানবী শ্রাবন্তীরও হয়তো মনে হয়েছিল, টাইম মেশিনে করে যদি ফিরে যাওয়া যেত নিজের ছোটবেলায়। গত বছর 8 ই নভেম্বর নিজের জিম ‘দি ফিটনেস এম্পায়ার’-এর উদ্বোধন করেছেন শ্রাবন্তী। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ‘দি ফিটনেস এম্পায়ার’-এর একটি শর্ট ট‍্যুর করে দেখিয়েছেন শ্রাবন্তী। নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে শ্রাবন্তীর ছবি। অপরদিকে হয়তো শ্রাবন্তীর স্বামী রোশন(Roshan Singh)এই ছবিগুলি দেখে নতুন ভার্চুয়াল অস্ত্র শানাচ্ছেন শ্রাবন্তীকে নেটদুনিয়ায় আক্রমণ করার জন্য। 11 ই ডিসেম্বর রিলিজ করেছে শ্রাবন্তী চ্যাটার্জি ও শাশ্বত চট্টোপাধ্যায় (saswata chatterjee)অভিনীত ফিল্ম ‘ছবিয়াল’। ফিল্মটি পরিচালনা করেছেন মানস বসু(Manas Basu)। এই ফিল্মে শ্রাবন্তীর অভিনয় প্রশংসিত হয়েছে। নেটিজেনদের একাংশ খুব আশা করেছিলেন, রোশন হয়তো নেট দুনিয়ায় ‘ছবিয়াল’-এর রিভিউ লিখে শ্রাবন্তীকে পৃথিবীর জঘন্যতম অভিনেত্রী বলবেন। কিন্তু রোশন সেই পথে হাঁটেননি।

গত বছর হঠাৎ দেখা যায় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ইন্সটাগ্রামে তাঁর পার্সোনাল প্রোফাইল থেকে স্বামী রোশনের সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দিয়েছেন। এরপর আগুনে ঘি ঢেলে শ্রাবন্তীর স্বামী রোশন জানিয়েছেন পুজোর বেশ কিছুদিন আগে থেকেই তিনি ও শ্রাবন্তী আলাদা থাকতে শুরু করেছেন। শ্রাবন্তী তাঁর ছেলে অভিমন্যু(Abhimanyu chatterjee)-র সাথে বাইপাসের ধারে নিজের ফ্ল্যাটে থাকছেন। রোশন ফিরে গিয়েছেন নিজেদের পারিবারিক ফ্ল‍্যাটে। এই ঘটনা নিয়ে শ্রাবন্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে, রোশনের মা খুব অসুস্থ হয়ে পড়েছেন। এই কারণে রোশন এখন মায়ের সঙ্গে রয়েছেন। দাম্পত্য সম্পর্ক ভাঙনের খবরকে শ্রাবন্তী গুজব বলে উড়িয়ে দেন। কিন্তু এর পরেই রোশন ও শ্রাবন্তী দুজনে দুজনকে ইন্সটাগ্রামে আনফলো করে দেন। এমনকি রোশন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে শ্রাবন্তীর সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দেন। কিন্তু শ্রাবন্তী ইন্সটাগ্রামে তাঁর অফিসিয়াল প্রোফাইলে রোশনের সঙ্গে কিছু সুন্দর মুহূর্তের ছবি এখনও রেখেছেন। তবে সম্প্রতি শ্রাবন্তী ইন্সটাগ্রামে তাঁর প্রোফাইলের কমেন্ট সেকশন লিমিটেড করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর ও রোশনের মনোমালিন্যের খবর সামনে আসতেই নেটিজেনদের একাংশ শ্রাবন্তীকে কটু মন্তব্য করা শুরু করেছেন। স্টার হলেও দিনের শেষে শ্রাবন্তী একজন মানুষ। তিনি বিনা দোষে এভাবে তাঁর সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারেননি। এই কারণে তাঁর মনে হয়েছে কমেন্ট সেকশন লিমিটেড করে দেওয়ার সিদ্ধান্ত ঠিক। নেটিজেনদের একাংশ এই ঘটনায় রুষ্ট হলেও আপাতত শ্রাবন্তীর কানে তাঁদের রোষপূর্ণ মন্তব্য পৌঁছাচ্ছে না।

শ্রাবন্তীর এটি তৃতীয় বিয়ে। এর আগে দূরদর্শনে সিরিয়ালে অভিনয় করার সময় তাঁর সঙ্গে আলাপ হয়েছিল উঠতি পরিচালক রাজীব বিশ্বাস(Rajib Biswas)- র। মাত্র আঠেরো বছর বয়সে রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। রাজীব ও শ্রাবন্তীর একমাত্র পুত্রসন্তান অভিমন্যুর জন্মের পর শ্রাবন্তী আবার ফিল্মে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু এরপর রাজীবের সাথে তাঁর পারিবারিক অশান্তি শুরু হয়। একসময় শ্রাবন্তী রাজীবের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন। ফলে শ্রাবন্তী ও রাজীবের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর উঠতি মডেল কৃষ্ণ বিরাজ(Krishna viraj)-কে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে তাঁদের ডিভোর্স হয়ে যায়। এরপর শ্রাবন্তীর জামাইবাবুর সূত্রে শ্রাবন্তী ও রোশনের আলাপ হয় যা ক্রমশ প্রেমে পরিণত হয়। 2019 সালে অমৃতসরে তাঁরা দুজনে বিয়ে করেন।

ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে শ্রাবন্তী সবাইকে জিমে গিয়ে ওয়ার্কআউট করে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পরামর্শ দিয়েছেন। ‘দি ফিটনেস এম্পায়ার’ নিয়ে যথেষ্ট উত্তেজিত শ্রাবন্তী। তিনি বলেছেন, এই প্রথম নিজের চেষ্টায় কিছু করতে পেরে যথেষ্ট ভালো লাগছে তাঁর। ‘দি ফিটনেস এম্পায়ার’কে শ্রাবন্তী তাঁর দ্বিতীয় সন্তান বলেছেন। আপাতত নিজের কেরিয়ার ও ‘দি ফিটনেস এম্পায়ার’ নিয়ে তুমুল ব্যস্ত রয়েছেন ‘টলি কুইন’ শ্রাবন্তী।

Anirban Kundu

Recent Posts

ভবানীপুরে তৃণমূলের চমকপ্রদ কৌশল! মুখ্যমন্ত্রী, বিধায়ক ও প্রার্থী মমতার সঙ্গে ছবি তুলুন, বলছে শাসকদল

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…

March 28, 2026

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026

দাম বাড়বে নাকি কমবে? আজ আপনার শহরে পেট্রোল-ডিজেলের লেটেস্ট রেট দেখে নিন এখনই

আজ দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। আন্তর্জাতিক বাজারে…

March 28, 2026

Voter List: রাতারাতি ভোটার লিস্টে বড় চমক! আপনার নাম আছে তো? এখনই না দেখলে বিপদ!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে…

March 28, 2026

১৫ দিনের ধাক্কায় শেষ হতে পারে ক্যারিয়ার! ধোনি ফিরতে না পারলে CSK-ই নিতে পারে কঠিন সিদ্ধান্ত—IPL ২০২৬-এ কি শেষ ‘থালা’?

আইপিএল শুরুর আগেই ধাক্কা—মহেন্দ্র সিং ধোনি ১৫ দিনের জন্য মাঠের বাইরে! আর এই ছোট সময়ের…

March 28, 2026