টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী হলেন শ্রীলেখা মিত্র। কোন না কোন কারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ায় চর্চিত হন অভিনেত্রী। কথায় কথায় বিতর্কে জড়ান তিনি। মিডিয়ায় বিতর্ক আর শ্রীলেখা মিত্র একে অপরের সমর্থক হয়ে উঠেছেন। তবু নিজের বক্তব্য পেশ করা থেকে পিছু হটেন না শ্রীলেখা। সম্প্রতি বাংলা ইন্ডাস্ট্রির কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে একটি কালজয়ী গান গাইলেন অভিনেত্রী। নেটিজেনরা প্রশংসায় ভরিয়েছেন অভিনেত্রীকে।
সম্প্রতি শ্রীলেখা মিত্র সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া অন্যতম জনপ্রিয় ‘এ শুধু গানের দিন’ গানটি গেয়ে রিল ভিডিও আকারে শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামের পাতায়। গানটি উত্তম-সুচিত্রা অভিনীত কালজয়ী ছবি ‘পথে হল দেরি’র। ভিডিওটির উপর লিখে দিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি ছোট্ট শ্রদ্ধার্ঘ্য। ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই ভিডিওটি ৩৭ হাজারের বেশি মানুষ পছন্দ করেছেন। একাধিক মন্তব্য পরেছে কমেন্ট বক্সে। তবে নেতিবাচকের তুলনায় এবার ইতিবাচক মন্তব্যের ভীড় বেশি। সকল নেটিজেনদের পাশাপাশি অভিনেত্রীর ভক্তরাও প্রশংসায় ভরিয়েছেন তাকে।
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রের দেওয়া ‘পদ্মশ্রী’ ফিরিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রায় সাত দশকের সঙ্গীত জীবন পেরিয়ে এসেছেন তিনি। এই নব্বইয়ে উত্তীর্ণ গায়িকা কেন্দ্রের দেওয়া ‘পদ্মশ্রী’ ফিরিয়ে আপাতত সংবাদ শিরোনামে উঠে এসেছেন। এই ঘটনা নিয়ে আলোড়ন ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন ‘পদ্মশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়কে স্বীকৃতি দেওয়ার জন্য যথেষ্ট নয়। এদিন সন্ধ্যা মুখোপাধ্যায় ছাড়াও ‘পদ্মশ্রী’ ফিরিয়েছেন প্রবীণ তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়। এমনকি ‘পদ্মভূষণ’ ফিরিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সম্প্রতি এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর তরজা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…