ভাইরাল & ভিডিও

চারিদিক বরফে ঢাকা, -৪০ ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় জাতীয় পতাকা উত্তোলন করলেন ভারতীয় জাওয়ানরা, ভাইরাল ভিডিও

ভারতের ৭৩ তম গণতন্ত্র দিবসের দিন দেশের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার নতুন পথের দিশা দেখালো ভারতীয় সেনা। ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ওরফে আইটিবিপি জওয়ানরা সমুদ্রতল থেকে ১৫,০০০ ফুট উচ্চতায় -৪০ ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে গিয়েও ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে আসলেন। লাদাখের বরফাবৃত চাদরে ঢাকা ওই অঞ্চলে ভারতীয় পতাকা উত্তোলন করা সারা ভারতের কাছে অত্যন্ত গর্বের একটি বিষয়। গণতন্ত্র দিবসের প্রাক্কালে ভারতীয় সেনানীদের এই শ্রদ্ধা জ্ঞাপনের রীতিকে কুর্নিশ জানিয়েছে নেট জনতা।

এই অনুষ্ঠান উপলক্ষে ভারতীয় সেনার তরফ থেকে একটি বিশেষ ভিডিও আপলোড করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র লাদাখে নয়, হিমালয়ের একাধিক পর্বত শৃঙ্গের মাথায় ভারতীয় পতাকা উত্তোলিত করেছে ভারতীয় সেনা। লাদাখের হিমশীতল ঠান্ডায় মোটা জ্যাকেট পরে আইটিবিপি সেনারা বিভিন্ন পর্বত শৃঙ্গ উঠে ভারতের পতাকা উত্তোলিত করেছেন। ভারত চীন সীমান্তের একাধিক জায়গায় এই ধরনের জাতীয় পতাকা দেখতে পেলাম আমরা।

এই আইটিবিপি সেনানীদের এক কথায় বলা হয় ‘হিমবীর’। এই ভিডিওর শেষে একসাথে তাদের ভারতমাতার জয় গান করতেও দেখা গেল। বন্দেমাতরম ধ্বনি দিয়ে শেষ হলো ভিডিও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি হয়েছে অত্যন্ত ভাইরাল। ভারতীয় সেনার দেশের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওটিতে। টুইটারে নেটিজেনদের ভালোবাসায় ভিডিওটি ইতিমধ্যেই লক্ষাধিক ভিউ তুলে ফেলেছে।

তবে শুধুমাত্র লাদাখ নয়, হিমাচল প্রদেশের একাধিক জায়গায় ১৬,০০০ ফুট উচ্চতায় আইটিবিপি সেনানীদের আরো একটি ট্রুপ জাতীয় সংগীতের মাধ্যমে ভারতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে। উত্তরাখণ্ডের কুমাওন এলাকায় ১২,০০০ ফুট উচ্চতায় পতাকা উত্তোলন করেও ভারতীয় সেনার তরফ থেকে ভারত মাতার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। তবে, লাদাখের আইটিবিপি সেনানীদের গণতন্ত্র দিবস পালনের মুহূর্তগুলি কেন হৃদয়ে গেঁথে থাকার মত। দেশের প্রতি শ্রদ্ধা, বীরত্ব এবং জাতীয়তাবোধের এক মিশেল তৈরি হয়েছে এই সমস্ত ভিডিওতে। রইল আপনাদের জন্য এই ভিডিওগুলির কিছু ঝলক –

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026