বিনোদন

স্লিভলেস পোশাকে লাস্যময়ী শ্রীলেখা মিত্র, হাসিমুখে করলেন ছবি শেয়ার

কৌশিক পোল্ল্যে: আবারো তাকে নিয়ে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করার পর বাংলা ছবিতেও ফিরতে শুরু করেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার অভিনবত্বই তাকে স্টুডিও পাড়ার অন্য অভিনেত্রীদের থেকে আলাদা করেছে। নিয়মিত শরীর চর্চা করে নিজেকে ফিট রেখেছেন এখনও। তার চিরসবুজ সৌন্দর্য বর্তমান অভিনেত্রীদের ঈর্ষার কারণ। সেই জিম ওয়ার্ক আউটের পর আরও একবার খবরের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অভিনেত্রী।

এবার বেশ খোশমেজাজেই দিয়ে ধরা দিলেন সোশ্যালের পাতায়। লকডাউনের সুমিষ্ট সকালে তিনি শেয়ার করলেন একটি মন ভালো করে দেওয়া ছবি। গোলাপি রঙের স্লিভলেস আউটফিটে বেশ দিব্যি মানিয়েছে তাকে। হাসিমুখে সেলফি তুলে সেই ছবি তিনি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখলেন, “ এ লিটল বিট অফ পেস্ট”

শ্রীলেখার ছবি দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা। ইদানিং নব্বইয়ের দশকের অভিনেত্রীদের মধ্যে সোশ্যাল মিডিয়ার সক্রিয় থাকার নিরিখে তিনিই অন্যতম। সেই সঙ্গে বর্তমানের কঠিন পরিস্থিতিতে নানারকম সোশ্যাল ওয়ার্ক করতে একেবারেই ভুলে যাননি অভিনেত্রী। নিয়ম করে রাস্তার কুকুরদের খাওয়ানো তার নিত্যদিনের অভ্যাস হয়ে গিয়েছিল। যদিও এই মহান উদ্যোগে শামিল হতে পেরে অভিনেত্রী নিজেকে ধন্য মনে করেছেন এবং এটিকে তিনি তার কর্তব্য বলে মনে করেন।

অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার পর তিনি নতুন রূপে ফিরে আসেন ‘ভূতের ভবিষ্যৎ’, ‘স্বাদে আহ্লাদে’ কিংবা ‘সৌদামিনীর শাড়ি’র মতো ছবিতে। তার সাবলীল অভিনয় নিয়ে নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখে না। বর্তমানে ‘আমি শ্রীলেখা’ ইউটিউব চ্যানেলের হাল ধরেছেন তিনি। শ্রীলেখার সেই মন ভালো করে দেওয়া ছবিটি দেখে নিতে অবশ্যই নীচের পোস্টটি লক্ষ্য করুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026