বিনোদন

Sreelekha-Srijato: ‘তুমি তো আমার পাশেই শুয়ে থাকবে’, মাঝরাতে শ্রীলেখার আবদারে ফেঁসে গেল শ্রীজাত

শ্রীলেখা মিত্র টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। বহু বছর ধরে টেলিভিশন এবং সিনেমাতে দাপটের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। এই অভিনেত্রীর বয়স বাড়লেও চিররঙিন থাকতে ভালোবাসেন। টলিপাড়ার অন্যতম ঠোঁটকাটা অভিনেত্রীর মধ্যেও শ্রীলেখার নাম আসবে। তিনি বরাবর সোজা কথা সোজাভাবে বলতে বেশি ভালোবাসেন। অভিনেত্রী বহুবার যৌনতা, প্রেম, পরকীয়া নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি। মাঝেমধ্যেই বেফাঁস মন্তব্য করে নানান বিতর্কেও জড়ান অভিনেত্রী। তবে সেই সব বিতর্ক নিয়ে বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি।

সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই সক্রিয়। এখানেও অনেক সময় সোজাসাপটা মন্তব্য করে অনেক সময়ই নানান বিতর্কে জড়ান অভিনেত্রী। শুক্রবার সাত সকালে এয়ারপোর্টে ছুটতে হবে, গন্তব্য রয়েছে হায়দরাবাদ। তাই বৃহস্পতিবার মাঝরাতে ফেসবুকে আজব স্টেটাস শ্রীলেখা মিত্র। রাত একটা নাগাদ অভিনেত্রী এদিন নিজের ফেসবুকের দেওয়ালে লেখেন, ‘আরলি মর্নিং ফ্লাইট, ঠিক ভোর ৩টের সময় কেউ ফোন করে জাগিয়ে দিও।’ এরপরেই অভিনেত্রীর এই পোস্টে মন্তব্যের বন্যা।

অনেকেই নানান মজার মজার মন্তব্য করে বসলেন।এদিন শ্রীলেখার পোস্টে মজার মন্তব্য করেন কবি শ্রীজাত বন্দোপাধ্যায়। কবি লেখেন, ‘তুমি আমায় আড়াইটে নাগাদ জাগিয়ে দিও, আমি তিনটে নাগাদ তোমাকে কল করব কেমন’? শ্রীলেখাও খোশমেজাজে এই মন্তব্যের পালটা জবাব দিলেন নিজের বন্ধুকে। শ্রীজাতর উদ্দেশ্যে অভিনেত্রীর বার্তা, ‘তুমি তো আমার পাশেই শুয়ে থাকবে! ওহ বউ জানে না ধরা পড়ে গেলে।’ স্বাভাবিকভাবেই শ্রীলেখার কথায় আজব গ্যাঁড়াকলে পড়ে যান শ্রীজাতও। তিনিও লেখেন, ‘ বোঝো! কল করতে গেলে পাশে শুতে হবে কেন? সে তো আর কল থাকবে না তাহলে! গ্যাঁড়াকল হয়ে যাবে’।

এরপরেই ফেসবুকে ভাইরাল শ্রীলেখা-শ্রীজাতর এই মজাদার কমেন্ট। আসলে রসিকতা আর কুল থাকতে বরাবরই ভালোবাসেন শ্রীলেখা। তাই এদিন নিজের বন্ধুর লেগপুল করবার সুযোগ ছাড়েননি। তবে শ্রীজাত একা নন, শ্রীলেখার পোস্টে উপচে পড়ছে আরো মজাদার কমেন্ট। কেউ লিখেছেন, ‘এটা ফেসবুক নাকি রুম সার্ভিস’। আবার কেউ উপদেশ দিয়েছেন, ‘ঘুমিয়ে কাজ নেই, নেটফ্লিক্স দেখো। সকালে প্লেনে ঘুমিয়ে নেবেন’। কোথায় যাচ্ছেন অভিনেত্রী? তেলেঙ্গনা চলচ্চিত্র উৎসবে শ্রীলেখা অভিনীত ‘নির্ভয়া’, সেই ছবির স্ক্রিনিং-এর জন্যই হায়দ্রাবাদে হাজির হয়েছিলেন অভিনেত্রী। 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026