টলিউড

Yishaan-Nusrat: তিন মাসের ঈশানের বেরু বেরু মাম্মা নুসরতের সাথে! পা দুলিয়ে নিজের খুশি জাহির একরত্তির

যশ ও নুসরতের ছেলে ঈশান এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। ছেলের বয়স এখন ৩ মাস। নুসরত আর যশের কোলে খোশমেজাজেই রয়েছে এই খুদে । ছেলের বয়স তিন হলেও এখনো ঈশানের মুখ কাউকে দেখাননি। ছেলেকে দেখানোর প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ঈশানের বাবা যেদিন চাইবে সেদিন ছেলেকে দেখাবেন। তবে এই কালীপুজোতেই নুসরত পুত্র ঈশানের ছবি দেখেছে সোশ্যাল মিডিয়া। নিজের দুই ছেলের ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছিলেন যশ।

শুধু যশ না এদিন ছেলের সাথে ছবি দিয়েলেন নুসরতও। যদিও নুসরতের কোলে থাকা ঈশানের একঝাঁকা কালো চুলে ঢাকা মাথা ছাড়া আর কিছুই চোখে পড়েনি নেটিজেনদের। যশ ও যে ছবি শেয়ার করেছে তাতে দাদার সাথে খেলতে ব্যস্ত ছিল একরত্তি। তবে এবার ছেলেকে স্ট্রোলারে চাপিয়ে ঘুরতে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন মাম্মা নুসরত। নুসরতের নতুন ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছে প্যারামবুলেটারে ঘুরতে বেড়িয়েছে ছোট্ট ঈশান। আর আনন্দে দুলছে ছোট্ট দুটি পা। মায়ের সাথে মন চেয়েছে বেড়ু বেড়ু করতে। ছেলের একটি ব্যুমেরাং ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন অভিনেত্রী। যদিও এই ছবিতেও পুরো দেখা মিলল না খুদের। শুধু ট্রোলার থেকে বেরিয়ে থাকা একরত্তির পা দেখে নেটিজেনদের মন ভরতে হল।

মা হওয়ার ১৩ দিনের মাথায় কাজ শুরু করেছেন নতুন মাম্মা। ফলে ব্যস্ততা তো আছেই। হাতে আছে দু’ দুটো ছবির কাজ। অক্টোবরের শুরুতে জয়কালী কলকত্তাওয়ালীর শ্যুট শুরু করেন তা এখন শেষের পথে। এরপরেই এনা সাহার প্রযোজনাতে মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি-র কাজ ও শুরু করেছেন। ইতিমধ্যে এই সিনেমার শুভ মহরত হয়েছে। সঙ্গে আবার রয়েছে ইশক ১০৪.৮ এফএম চ্যানেলে নিজস্ব রেডিয়ো শো। তবে শত ব্যস্ততার মাঝে ছেলের জন্য সময় দিতে ভোলেননি। এর মাঝেই ছেলেকে যথাযথ সময় দেন সাংসদ-অভিনেত্রী। 

নুসরত সংবাদমাধ্যমের কাছে এর আগেই জানিয়েছেন ছেলেকে খুব দরকার না হলে একা ছাড়ার চেষ্টা করেননা তিনি আর যশ। যখন যশ কাজের জন্য বাইরে থাকে তখন বাড়িতে থেকে ছেলে সামলান অভিনেত্রী। আর নুসরত কাজে গেলে ঈশানের সাথে সর্বদা থাকেন যশ।  

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026