বিনোদন

সুইমিং পুলের নীল জলে সৃজিত-মিথিলার স্নানের ছবি তুমুল ভাইরাল, দেখুন সেই ছবি

সৃজিত মুখার্জি (srijit Mukherjee) ও তাঁর স্ত্রী রাফিয়াত রাশিদ মিথিলা (Rafiyat Rashid mithila) ইদানিং প্রায়ই ভেসে যাচ্ছেন রোম‍্যান্সের সাগরে। সম্প্রতি সৃজিত ও মিথিলার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে, মিথিলা ও সৃজিত সুইমিং পুলের নীল জলে জলকেলিতে মত্ত। কখনও দুজন একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করছেন। কখনও আবার দুজনে উপভোগ করছেন জলে ভাসমান শরীরকে। একটি ছবিতে তাঁদের সঙ্গে দেখা গেছে মিথিলার কন্যা আইরা (Aira)-কেও। সৃজিত আইরাকে নিজের মেয়ে বলেই মনে করেন বলে জানিয়েছেন মিথিলা।

হঠাৎই বিয়ে করেছিলেন সৃজিত ও মিথিলা। 2019 সালে ঘরোয়া অনুষ্ঠান করে আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। কিন্তু তার পরেই 2020 সালে করোনা অতিমারীর কারণে লকডাউনের ফলে মিথিলা বাংলাদেশে ও সৃজিত ভারতে আটকে পড়েন। আনলক পর্বে মিথিলা কলকাতায় এসেছেন। এই মুহূর্তে সৃজিত ও মিথিলাকে একসঙ্গে আউটিং করতে দেখা যাচ্ছে। এছাড়াও টলিটাউনের বিয়েবাড়িগুলিতে মাঝে মাঝেই দেখা যাচ্ছে সৃজিত-মিথিলা জুটিকে।

ইতিমধ্যেই মিথিলার ওয়ার্ড্রোব নিয়ে শুরু হয়ে গেছে চর্চা। ফ্যাশন সেন্সের দিক থেকে টলিউডের নায়িকাদের টেক্কা দিচ্ছেন মিথিলা। এর মধ্যেই কলকাতার গঙ্গাবক্ষে লঞ্চে করে ঘুরে বেড়িয়েছেন সৃজিত ও মিথিলা। ঘনিষ্ঠভাবে ছবিও তুলেছেন দুজনে। সৃজিতের পরনে ছিল নীল রঙের স্ট্রাইপড শার্ট। মিথিলা পরনে ছিল নীল রঙের ডেনিম ও টি-শার্ট এবং শ্রাগ।

গঙ্গার বুকে ঠান্ডা বাতাস বইলেও নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছে সৃজিত ও মিথিলার অন্তরঙ্গতা। মিথিলা আউটিং-এর ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মিথিলা লিখেছেন গঙ্গাবক্ষে ভালোবাসার কথা। সৃজিত ও মিথিলার ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026