বিনোদন

পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অন্তরঙ্গ মুহূর্তে গায়িকা নেহা কক্কর, ফাঁস হল সেই ছবি

সম্প্রতি গায়িকা নেহা কক্কর (Neha kakkar)-এর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। সেই ছবিতে নেহাকে গায়ক গুরু রণধাওয়া (Guru Randhawa)-র সঙ্গে পাথরের উপর শুয়ে রোম‍্যান্স করতে দেখা যাচ্ছে। নেহার পরনে রয়েছে গোলাপি রঙের শাড়ি। গুরুও নিজের ইন্সটাগ্রামে একই স্টেটাস শেয়ার করে লিখেছেন, তিনি আরও ভালোবাসতে চান। এমনকি এই স্টেটাসে তিনি নেহাকে ট‍্যাগ করেছেন। প্রকৃতপক্ষে এটি নেহা ও গুরুর আপকামিং মিউজিক ভিডিও ‘অউর পেয়ার করনা হ্যায়’-এর প্রোমোশন স্টীল। বরাবর নেহা গুজব ছড়িয়ে মিউজিক ভিডিওর প্রোমোশন করতে ভালোবাসেন। তাই এবারও তার ব্যতিক্রম হল না।

গত 18 ই ডিসেম্বর নেহা কক্কর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রোহনপ্রীতের সঙ্গে তাঁর একটি ফটো যাতে বোঝা যাচ্ছে তাঁর বেবি বাম্প। নেহা কক্কর ফটোটি পোস্ট করে হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছিলেন ‘খ‍্যায়াল রাখ‍্যা কর’। নেহা ফটোটি পোস্ট করতেই হুহু করে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুম্বইয়ের সঙ্গীত ও টেলিভিশন ইন্ডাস্ট্রির সেলেবরা নেহাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। রোহনপ্রীতও বলেন, এবার একটু বেশি খেয়াল রাখতে হবে। এমনকি নেহার ভাই টনি কক্কর (Tony Kakkar)বলেন, এবার তিনি মামা হতে চলেছেন। চারিদিকে ছড়িয়ে পড়ে নেহার মা হওয়ার খবর। কিন্তু নেহা এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তাঁর পিআর টিম জানিয়েছে, এটি নেহা ও রোহনপ্রীতের মিউজিক ভিডিও ‘খ‍্যায়াল র‍্যাখ‍্যা কর’-এর ফার্স্ট লুক। ‘খ‍্যায়াল র‍্যাখ‍্যা কর’ নেহার গাওয়া গান। এর আগে নেহার এই গানের ভিডিওতে অভিনয় করেছিলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী আসিম রিয়াজ(Asim Riyaz) ও হিমাংশি খুরানা(Himangshi khurana)। এবার এই মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন নেহা ও রোহনপ্রীত। 22 শে ডিসেম্বর নেহা ও রোহনপ্রীতের মিউজিক ভিডিও ‘খ‍্যায়াল র‍্যাখ‍্যা কর’ রিলিজ করেছে। মিউজিক ভিডিওটি রিলিজ করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। মিউজিক ভিডিওটির কনটেন্ট যথেষ্ট সুন্দর। নেহা ও রোহনপ্রীত শৈশবের স্কুলের বন্ধু। প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করেন তাঁরা। নেহা যখন অন্তঃসত্ত্বা তখন তাঁর জন্য রাস্তার ধার থেকে আইসক্রিম কিনতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মারা যান রোহনপ্রীত। এরপর ভিডিওতে নেহার বৃদ্ধ বয়স দেখানো হয়েছে যখন নেহা তাঁর ছেলেকে আদর করছেন। নেহার ছেলে অবিকল তার বাবা রোহনপ্রীতের মতো দেখতে। একটি হ‍্যামকে বসে ছেলে রোহনপ্রীতকে কপালে চুমু খেয়ে মা নেহা গান গেয়ে ওঠেন ‘তু আপনা খ‍্যায়াল র‍্যাখ‍্যা কর’। সুন্দর এই ভিডিওটি নেটিজেনদের মন কেড়ে নিয়েছে।

গত 24 শে অক্টোবর দিল্লীর একটি গুরুদ্বারায় ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে করেন নেহা ও রোহনপ্রীত। এরপর দিল্লিতেই হয় তাঁদের রিসেপশন। দিল্লির পর পঞ্জাবে হয় নেহা ও রোহনপ্রীতের দ্বিতীয় রিসেপশন। তবে নেহার লাল রঙের লেহেঙ্গা চোলির ডিজাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয় নেহাকে। নেটিজেনরা বলতে শুরু করেন, নেহা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার(priyanka Chopra)বিয়ের জন্য তৈরি লেহেঙ্গা চোলির ডিজাইন অনুকরণ করেছেন। বিয়ের কিছু দিন আগেই নেহা ও রোহনপ্রীত একটি মিউজিক ভিডিও তৈরী করেন। ‘নেহু দা বেহা’ নামে এই মিউজিক ভিডিওটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

এর আগে নেহা অভিনেতা হিমাংশ কোহলির(Himans kohli) সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু হিমাংশ ও তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ আনেন নেহা। নেহা ও হিমাংশ-এর ব্রেক-আপ হয়ে যায়। এরপর নেহা ও গায়ক উদিত নারায়ণের(udit Narayan)পুত্র আদিত্য নারায়ণের( Aditya Narayan)বিয়ের গুজব ছড়িয়ে পড়ে। পরে আদিত্য ও নেহার একটি মিউজিক ভিডিও ইউটিউবে লঞ্চ হলে তাঁরা দুজনেই এই গুজবকে তাঁদের মিউজিক ভিডিওর প্রোমোশনের অংশ বলে জানান। এর পরেই রোহনপ্রীত ও নেহার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে এবং তাঁরা দুজনে বিয়ে করেন। গায়ক উদিত নারায়ণ নেহা ও রোহনপ্রীতকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। নেহা জানিয়েছেন, রোহনপ্রীতের পরিবার থেকে তিনি যথেষ্ট ভালোবাসা পেয়েছেন।

Anirban Kundu

Recent Posts

সপ্তম পে কমিশনে শিলমোহর রাজ্যের, কবে থেকে মিলবে সুবিধা? বাড়বে কতটা ডিএ

রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…

May 18, 2026

আগামী সপ্তাহে টানা দু’দিন ব্যাঙ্ক বন্ধ! জরুরি কাজ থাকলে তড়িঘড়ি সেরে ফেলুন

ব্যাঙ্কে কোনও জরুরি কাজ রয়েছে? তাহলে আর দেরি না করে দ্রুত সেরে ফেলুন। কারণ আগামী…

May 18, 2026

রেকর্ড পতন! ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপি

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ফের বড় ধাক্কার মুখে ভারতীয় মুদ্রা। সোমবার বাজার…

May 18, 2026

কম বিদ্যুৎ পুড়লেও গুনতে হবে মোটা বিল! এবার বাড়তে পারে ইলেকট্রিসিটি খরচও

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির পর এবার সাধারণ মানুষের মাথাব্যথার কারণ হতে পারে বিদ্যুতের বিল। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম…

May 18, 2026

প্রতিদিনের যাত্রা হবে আরও সহজ, শিয়ালদহ ডিভিশনে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য এলো বড় সুখবর। যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে পূর্ব…

May 18, 2026

গঙ্গা জলবণ্টন চুক্তির উপরেই নির্ভর করছে ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ, বার্তা বাংলাদেশের

ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ফের সামনে উঠে এল গঙ্গা জলবণ্টন চুক্তির প্রসঙ্গ। শেখ…

May 17, 2026