বিনোদন

পরনে লাল ব্লাউজ এবং ধুতি! দক্ষিণ ভারতীয় লুকে নজর কাড়লেন সানি লিওনি, দেখুন সেই ছবি

সানি লিওনি (Sunny leone) মানেই যৌনতার প্রতীক। তাঁকে যতই নেটিজেনরা ট্রোল করুন, কিন্তু যৌন আবেদনের কথা উঠলেই সানি লিওনির নাম তাঁরাও উচ্চারণ করেন। সম্প্রতি সানির বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উর্ধ্বাঙ্গে লাল রঙের ব্লাউজ ও লাল-সোনালি রঙের শাড়িকে ধুতির মতো করে গোড়ালির উপরে পরে এই নতুন ফটোশুটটি করেছেন সানি। ছবিতে দেখা যাচ্ছে, সানির কপালে দক্ষিণ ভারতীয় ধরনে টিপ পরা এবং পোশাকের সঙ্গে মানানসই সোনালি রঙের গয়না পরেছেন সানি। জলের মাঝে নৌকার উপর সানির এই ছবিগুলি নেটদুনিয়ায় উষ্ণ আবেদন ছড়িয়েছে।

‘পেন্টহাউস সানি’ থেকে বলিউড তারকা সানি লিওনি হয়ে ওঠার জার্নিটা নেহাত সহজ ছিল না। কিন্তু সানি এখন অনেকটাই এগিয়ে গেছেন। তিনি নিয়মিত নিজের ও পরিবারের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেন এবং সেগুলি যথেষ্ট ভাইরাল হয়। কিছুদিন আগেও সানির বেশ কয়েকটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এগুলির মধ্যে কোনওটি পূভারা আইল্যান্ডে তোলা, কোনওটি কেরালার বিভিন্ন নৈসর্গিক স্থানে তোলা। একটি ছবিতে সানির গোলাপি রঙের চুল নজর কেড়েছে। কয়েকটি ছবিতে সুইমিং কস্টিউমে পুলে উষ্ণতা ছড়িয়েছেন সানি। কখনও তাঁকে দেখা গেছে চোখে রেট্রো সানগ্লাস পরে মাথায় তোয়ালে জড়িয়ে হলিউড অভিনেত্রীদের স্টাইলে ছবি তুলতে। ছবিগুলির মাধ্যমে বোঝা যাচ্ছে, সানি অনিয়ন্ত্রিত।

ভারতীয় দলের ব্যর্থতার সঙ্গে কিছুদিন আগে জড়িয়ে দেওয়া হয়েছিল সানি লিওনির অন্তর্বাসের সাইজকে। নেটিজেনদের একাংশ টুইটারে লিখেছেন, সানি লিওনির অন্তর্বাসের সাইজ 38। অর্থাৎ ভারতীয় টিমের স্কোরের থেকেও বেশি। কেউ কেউ লিখেছেন, সানি 2 রানে জিতে গিয়েছেন। তবে এই ধরনের নোংরা টুইটের প্রতিবাদ করেছেন নেটিজেনদের অনেকে। বিশেষ করে মহিলা নেটিজেনরা সানি লিওনিকে করা কটূক্তির কড়া নিন্দা করেছেন। এই ধরনের মন্তব্য বিকৃত মানসিকতার পরিচয় দেয় বলে জানিয়েছেন তাঁরা।

সানি লিওনি বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেলেও অতীতে তাঁর পর্ন তারকার পেশায় থাকার কথা এখনও কেউ ভুলতে পারেননি। সানির অতীত নিয়ে গত বছর তৈরী হয়েছিল একটি ওয়েব সিরিজ যা সম্প্রচারিত হয়েছিল জি ফাইভ ওটিটি প্ল‍্যাটফর্মে। ওয়েব সিরিজটির নাম ‘কারেনজিত কৌর’। এটি সানির প্রকৃত নাম। এই ওয়েব সিরিজে সানির অতীত জীবনের লড়াই, তাঁর পর্ন তারকা হয়ে ওঠার কারণ দেখানো হয়েছে। ওয়েব সিরিজটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল।

Anirban Kundu

Recent Posts

সপ্তম পে কমিশনে শিলমোহর রাজ্যের, কবে থেকে মিলবে সুবিধা? বাড়বে কতটা ডিএ

রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…

May 18, 2026

আগামী সপ্তাহে টানা দু’দিন ব্যাঙ্ক বন্ধ! জরুরি কাজ থাকলে তড়িঘড়ি সেরে ফেলুন

ব্যাঙ্কে কোনও জরুরি কাজ রয়েছে? তাহলে আর দেরি না করে দ্রুত সেরে ফেলুন। কারণ আগামী…

May 18, 2026

রেকর্ড পতন! ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপি

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ফের বড় ধাক্কার মুখে ভারতীয় মুদ্রা। সোমবার বাজার…

May 18, 2026

কম বিদ্যুৎ পুড়লেও গুনতে হবে মোটা বিল! এবার বাড়তে পারে ইলেকট্রিসিটি খরচও

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির পর এবার সাধারণ মানুষের মাথাব্যথার কারণ হতে পারে বিদ্যুতের বিল। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম…

May 18, 2026

প্রতিদিনের যাত্রা হবে আরও সহজ, শিয়ালদহ ডিভিশনে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য এলো বড় সুখবর। যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে পূর্ব…

May 18, 2026

গঙ্গা জলবণ্টন চুক্তির উপরেই নির্ভর করছে ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ, বার্তা বাংলাদেশের

ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ফের সামনে উঠে এল গঙ্গা জলবণ্টন চুক্তির প্রসঙ্গ। শেখ…

May 17, 2026