টলিউড

বাপ মেয়ে যখন এক ফ্রেমে বন্দী, আবারও ভালবাসতে শেখালেন সৃজিত

“সিনেমা যখন চোখে জ্বালা ধরায়
গরম কফির মজা জুড়িয়ে যায়
কবিতার বইগুলো ছুড়ে ফেলি
মনে হয় বাবা যদি বলতো আমায়
আয় খুকু আয়…
আয় খুকু আয়…”

হেমন্ত মুখোপাধ্যায় আর শ্রাবন্তী মজুমদার- এর গাওয়া গান আজও অমর। বাবা আর মেয়ের ভালবাসার কথা মনে হলেই এই গানের লাইনটা মনে আসে। আপনাদেরও নিশ্চয় আসে? এই স্টোরি লেখার সময় আমরা এক মেয়ে আর বাবা কে নিয়েই আলোচনা করবো। মেয়ের চরিত্রে রয়েছে বছর ১০ এর মিথিলা কন্যা আয়রা। অন্যদিকে বাবার ভুমিকায় রয়েছেন কাকাবাবুর প্রত্যাবর্তন-এর সৃজিত মুখোপাধ্যায়।

না এটি কোন সিনেমার দৃশ্য নয়। রিয়েল লাইফের এক চিত্র। যেখানে বাবার সমস্ত বুক জুড়ে শুয়ে আছে একরত্তি মেয়ে আয়রা। বায়োলজিক্যাল ফাদার না হলেও পিতৃত্বের কোন খামতি যে সৃজিত রাখেন না তা এই ছবিতে স্পষ্ট।

২০১৯-এর শেষেই মিথিলাকে নিজের জীবনে আনেন সৃজিত। মিথিলার পাশাপাশি মিথিলার মেয়েকেও আপন করে নিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শ্যুটিং ও লকডাউনের মাঝে কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। মিথিলা আর মেয়েকে সেভাবে কাছে পাননি পরিচালক। দুই প্রান্তে থাকা সৃজিত মিথিলার ভালোবাসা প্রতিমুহূর্তের ছবি জানান দিত তাঁদের সম্পর্ক কতটা গভীর। এবারে সেই গভীরতার ছাপ এসে পরে মেয়ের জন্যেও। সৃজিত যে মেয়ের প্রতিও সমান ভালোবাসা রাখেন তার প্রকাশ এই ছবিতে স্পষ্ট।

সৃজিতের এমন পোস্টে মুগ্ধ তাঁর ভক্তমহল। অনেকে বলেন এটা সৃজিতের সেরা ছবি। তাঁর এই পোস্টে প্রচুর মানুষ কমেন্ট করেন। লাইকের বন্যা বয় এই পোস্ট কে কেন্দ্র করে। উল্লেখ্য, সৃজিত তাঁর এই ছবির সঙ্গে একটি সুন্দর ক্যাপশন দেন – “গান তুমি হও আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026