বর্তমান সময়ে রাজ্যের যবকেরা বেকারত্বের সমস্যায় ভুগছে। কারন সাম্প্রতিক সময়ে চাকরির পরীক্ষা খুব একটা হয় না। পরীক্ষা হলেও তার ফল হয় নিরাশাজনক। আবার কোনো কোনো সময় পরীক্ষার ফলও বের হয় না, যার জন্য বারবার আদালতের দারস্থ হয় পরীক্ষার্থীরা। এরম ঘটনার সাক্ষী থাকল স্কুল সার্ভিস কমিশন।
টেটের রেজাল্ট নিয়ে প্রায় ১২০০ এর বেশি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় ৬০০ টি অভিযোগ যুক্তিযুক্ত। এই অভিযোগের ভিত্তিতে রেজাল্টের কিছু পরিবর্তন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।
অভিযোগ উঠেছিল যে টেটের যে রেজাল্ট বেরিয়েছে তা যুক্তিযুক্ত নয়। অভিযোগকারীদের মতে অনেকেই আছে যারা যোগ্যতা না থাকা সত্ত্বেও পাশ করেছে আবার অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও পাশ করতে পারেনি। হাইকোর্টের নির্দেশে অভিযোগ নেওয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন। আবেদনের শেষ তারিখ ছিল ২৫ শে অক্টোবর অর্থাৎ শুক্রবার।
স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন রেজাল্টে ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। কিন্তু মেধা তালিকায় বড়সড় পরিবর্তন করা হবে না। যেহেতু হাইকোর্টের নজরদারিতে চলছিল টেট পরীক্ষা সেহেতু মেধাতালিকা বদল করার জন্য হাইকোর্টকে জানাবে কমিশন। ১৫ ই নভেম্বর আদালতে টেট মামলা উঠবে। কিন্তু যোগ্যরা সঠিক বিচার পাবে কিনা তা দেখার বিষয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…