Image Source : ANI
ত্রিশঙ্কু হরিয়ানা বিধানসভার দখল নিতে ছক কষছে পব পক্ষই। তবে পাল্লা ভারী বিজেপির। জেজেপি ও আইএনএলডি-র সমর্থন বিজেপির দিকে থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহল। অবস্থা বুঝে আক্রমণাত্মক সুর কংগ্রেসের গলায়। জাতীয় মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, আমরা অনেক দিন থেকেই বলে আসছি জেজেপি ও আইএনএলডি আসলে বিজেপির বি টিম।
তবে এবার প্রাক্তন বিএসএফ কর্মী তেজ বাহাদুর যাদব আক্রমণ করলেন তাঁর দল জেজেপি-কে। একইসাথে ঘোষণা করলেন দল ছাড়ার কথা। হরিয়ানায় বিজেপি ও জেজেপি-র জোটের কারনেই তিনি দল ছাড়ছেন বলে জানালেন তিনি। জেজেপি-কে বিজেপির বি টিম আখ্যা দিয়ে এদিন তিনি বলেন, চৌতালা হরিয়ানার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। জেজেপি-তে যোগ দেওয়া তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২০১৭ সালে বিএসএফ থেকে তেজ বাহাদুর যাদবকে বহিষ্কার করা হয়েছিল। মাত্র একমাস আগে তিনি জেজেপি-তে যোগ দিয়েছিলেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…