রাজ্যে ফের স্কুলে চাকরির নিয়োগ হবে। নভেম্বর মাসের শুরুতেই বড়সড় সুখবর চাকরি প্রার্থীদের জন্য। এবার স্কুল সার্ভিস কমিশনের তরফে কাউন্সিলিংয়ের বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে। মূলত শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ের শূন্যপদে চাকরির কাউন্সিলিং করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১৬০০ শূন্যপদে হবে নিয়োগ। বিস্তারিত বিবরণ কমিশনের পক্ষ থেকে www.westbengalssc.com সাইটে আপলোড করা হয়েছে।
জানা গিয়েছে, ৩ নভেম্বর থেকেই যাবতীয় তথ্য ডাউনলোড করে নেওয়া যাবে। এবারের কাউন্সেলিং রাউন্ডে স্বচ্ছতার সাথে প্রত্যেক চাকরিপ্রার্থীর সমস্ত নথি যাচাই করা হবে। কোনো কোথাও অনিয়ম বা নথি সংক্রান্ত ক্ষেত্রে অনিয়ম ধরা পড়লে তৎক্ষণাৎ তা বাতিল বলে গণ্য করা হবে। পাশাপাশি কেউ যদি কাউন্সিলিং এর নির্দিষ্ট দিনে উপস্থিত না থাকতে পারেন তাহলে তাকে অনুপস্থিত বলে গণ্য করা হবে। এক্ষেত্রে সে দ্বিতীয় কোনো সুযোগ পাবেন না।
বিজ্ঞপ্তি অনুসারে শারীর শিক্ষা বিষয়ের জন্য শূন্যপদ ৮৫০ টি। অন্যদিকে কর্মশিক্ষা বিষয়ের জন্য শূন্যপদ ৭৫০ টি। আগামী ১০ নভেম্বর থেকে কাউন্সিলিং শুরু হবে। একটি বিষয়ের জন্য দুদিন করে কাউন্সিলিং এর দিন ধার্য করা হয়েছে। কর্মশিক্ষা বিষয়ে ১০ ও ১১ ই নভেম্বর এবং শারীর শিক্ষা বিষয়ে ১২ ও ১৪ ই নভেম্বর কাউন্সিলিং হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…