নিউজ

Winter Update: হালকা শীতের আমেজ বাংলাজুড়ে, তবে দিনদুয়েক বাদে ভিজতে পারে রাজ্যের এই জেলাগুলি

নভেম্বর মাসের শুরুর দিক থেকেই ভোর ও রাতে শীতের আমেজ অনুভূত হচ্ছে গোটা বাংলাজুড়ে। তবে বেলা গড়ালে মধ্যগগনে সূর্যের গনগনে তাপে সেই শীতের আমেজ কোথাও উধাও হয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর এখনও অব্দি জাঁকিয়ে শীত পড়ার কোনো পূর্বাভাস দেয়নি। তবে আপাতত শুষ্কই থাকছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া। রাজ্যে পশ্চিমের জেলাগুলিতে আর এক দুদিন বাদে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নামতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে রাতের দিকে শীতটা বেশি করে অনুভূত হবে।

উত্তরবঙ্গে আপাতত কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে উত্তরের পাঁচ জেলাতেই। এমনকি আকাশ এতটাই পরিষ্কার যে উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে দেখা মিলছে গিরিশিখর কাঞ্চনজঙ্ঘার। দক্ষিণবঙ্গের তুলনায় রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমছে উত্তরবঙ্গের। তবে আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে আগামী ৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের
জেলাগুলিতেও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের তাপমাত্রা ৩১.২১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রী সেলসিয়াস থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ থাকবে। তবে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা রয়েছে। আর এই নিম্নচাপ সৃষ্টি হলে রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহে কলকাতার আকাশও আংশিক মেঘলা থাকতে পারে।

Nirajana Nag

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026