নিউজ

আজ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন! দেখে নিন কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে

আজ থেকে শুরু সংসদের শেষ অধিবেশন, শীতকালীন অধিবেশন। আজ অর্থাৎ ১৮ই নভেম্বর থেকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই শীতকালীন অধিবেশন। গুরুত্বপূর্ণ এই শীতকালীন অধিবেশনে আলোচনা হবে কাশ্মীর সমস্যা, আর্থিক মন্দা, ক্রমবর্ধমান বেকারত্বের সমস্যা নিয়ে।

এই অধিবেশনে নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে আলোচনা আবার উঠতে পারে বলে জানা যাচ্ছে। গতকাল প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকে আশ্বাস দিয়েছেন যে, সরকার সমস্ত ইস্যু নিয়েই বিরোধীদের সাথে আলোচনা করতে রাজি।

এই অধিবেশনে নাগরিকত্ব সংরক্ষণ বিল নিয়ে সর্বাধিক আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। এই বিলে প্রতিবেশী দেশ গুলো থেকে বিতাড়িত অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বিল, অ্যান্টি মেরিটাইম পাইরেসি বিল সহ ৪৭ টি অন্যান্য বিল নিয়েও আলোচনা হতে পারে। কেন্দ্রীয় সরকার এই অধিবেশনে দুটি অর্ডিন্যান্স পাস করতে চায়, একটি কর সংক্রান্ত অন্যটি ইসিগারেটের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত।

মোট ২৬ দিন ধরে চলবে সংসদের শীতকালীন অধিবেশন। এনডিএ জোট থেকে শিবসেনা বেরিয়ে যাওয়ায় এবার তারা বসবে বিরোধী আসনে। এর মাঝে ২৬ নভেম্বর সংসদ দিবস, ওইদিন বসতে পারে সংসদের যৌথ অধিবেশন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে এবার আর্থিক মন্দা নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে হবে, কিভাবে তিনি তা সামলান সেটাই এখন দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026