কমল স্টেট ব্যাঙ্কের সুদের হার। সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমানো হবে বলে জানিয়েছে দেশের বৃহত্তম ঋণপ্রদায়ী সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে জানানো হয়েছে যে ১ লক্ষ টাকা পর্যন্ত জমা রয়েছে এমন সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৩.৫০ শতাংশ থেকে কমিয়ে ৩.২৫ শতাংশ করা হবে। তবে ১ লক্ষ টাকার ওপরে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার অপরিবর্তিত থাকবে। এছাড়াও মেয়াদি আমানতে সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
১ বছর থেকে অনূর্ধ্ব ২ বছরের মেয়াদি আমানতে সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। ফিক্সড ডিপোজিটে ১-২ বছরের মেয়াদে সুদের হার কমিয়ে ৬.৪০ শতাংশ করা হয়েছে। যা আগে ছিল ৬.৫০ শতাংশ। আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে সমস্ত নতুন সুদের হার। বাজারে নগদের জোগান যথেষ্ঠ থাকায় সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দাবি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…