স্টেট ব্যাংকের নতুন বিশেষ ডিপোজিট প্রকল্প, কোন জরিমানা না, তুলুন যে কোন সময়ে টাকা

যারা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেন তাদের জন্য বিনিয়োগ করার বেশ কিছু শর্ত রয়েছে এবং তার মধ্যে অন্যতম একটি শর্ত হলো মেয়াদ শেষ এর আগে লক ইন পিরিয়ড এর আগে টাকা তুললে জরিমানা দেওয়া। কিন্তু স্টেট ব্যাংকে যদি আপনি ফিক্সড ডিপোজিট খোলেন তাহলে আপনার কোন লক ইন পিরিয়ড এর ব্যাপার থাকবে না। এর ফলে যে কোন সময়ে আপনি টাকা তুলতে পারেন আপনার ফিক্স ডিপোজিট একাউন্ট থেকে। এই সময়ে টাকা পয়সা সর্বদা লিঙ্ক করা থাকবে। যদি সময়ের আগে টাকার দরকার পড়ে যায় সে ক্ষেত্রে টাকা তোলার সুযোগ থাকছে আপনার কাছে এবং তার সাথেই আপনার কোন রকম পেনাল্টি হবার ব্যাপার নেই।

কিভাবে টাকা তুলবেন?

আপনি যদি এসবিআই থেকে টাকা তুলতে চান তাহলে আপনাকে এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলতে হবে। ঠিক যেরকম ভাবে আপনি সেভিংস ব্যাংক একাউন্টের টাকা তোলেন ঠিক সেভাবেই আপনাকে কিন্তু টাকা তুলতে হবে এখান থেকে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাকে কিন্তু এক হাজার টাকার গুণিতক রূপে টাকা তুলতে হবে। টাকা তোলার পরে একাউন্টে যে পরিমাণ টাকা অবশিষ্ট থাকবে সেই পরিমাণ টাকার উপরে আপনি সুদ পেতে থাকবেন। যেকোনো ভারতীয় ব্যক্তি এই প্রকল্প থেকে ১ বছর থেকে ৫ বছরের ব্যবধানে টাকা জমা করতে পারেন। স্টেট ব্যাঙ্কের জন্য প্রবীণ নাগরিকদের সাধারণ এফডি প্রকল্পে অতিরিক্ত সুদ পাওয়ার একটা সুযোগ রয়েছে।

প্রবীণরা কত সুদ পাবেন?

স্টেট ব্যাঙ্কের এই বিশেষ এফডি প্রকল্পে, সাধারণ ফিক্স ডিপোজিট এর মত অতিরিক্ত সুদ পেতে পারেন প্রবীণ নাগরিকরা। প্রবীণ নাগরিকেরা কিন্তু ০.৫০ শতাংশ বেশি সুদ পেতে পারেন। এই প্রকল্প থেকে অসুবিধার সময়ে আপনি টাকা তুলতে পারবেন। আপনার যদি কোন রকম প্রবলেম হয়ে যায় তাহলে আপনি খুব সহজে এই প্রকল্পের মাধ্যমে টাকা তুলতে পারবেন। আপনাকে কোনরকম জরিমানা দিতে হবে না।

BharatBarta Desk

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026