আপনি কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহক? আপনি কি আপনার জমানো টাকায় কম সুদ পাচ্ছেন? কম সুদ পাওয়ার জন্য কি আপনি অত্যন্ত বিরক্ত হয়ে পড়েছেন? তাহলে এই সুবিধার কথা আপনার অবশ্যই জানা উচিত কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি তাদের গ্রাহকদের জন্য সুদের বিশেষ সুবিধা নিয়ে হাজির হয়েছে। ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিছু সময় পূর্বে তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছিল একটি উৎসব ডিপোজিট স্কিম, যে স্কিমের অধীনে গ্রাহকরা ফিক্স ডিপোজিট অ্যাকাউন্টে ৬.১% করে সুদ পেয়ে যেতেন। এই সুদের পরিমাণ অন্যান্য সুদের পরিমাণ এর থেকে বহু গুণে বেশি।
চলতি বছরের ২৮ অক্টোবর পর্যন্ত এই প্রকল্পের অধীনে প্রচুর পরিমাণে সুদ পাবেন গ্রাহকরা। চলতি বছরের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের সময় এই প্রকল্পের সূচনা করেছিল ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ঘোষণায় বলা হয়েছিল চলতি বছরের ২৮ অক্টোবর পর্যন্ত এই প্রকল্পের অধীনে তারা টাকা জমা করতে পারবেন। এই ঘোষণাতে আরও বলা হয়েছিল নতুন স্কিমে ফিক্স ডিপোজিট ওপেন করলে মেয়াদ হবে এক হাজার দিনের।
যদিও এসবিআই তাদের গ্রাহকদের আধার কার্ড এবং প্যান কার্ডের মধ্যে লিঙ্ক করার নির্দেশ দিয়েছিল এর আগেই। এদিন সেই নির্দেশের আবারো পুনরাবৃত্তি ঘটিয়েছে তারা এবং এই তথ্যের অন্তর্ভুক্তি এই প্রকল্পের অবশ্য প্রয়োজনীয় একটি অঙ্গ করে তুলেছে। এই প্রকল্পে আমানত জমা করার ক্ষেত্রে নির্দিষ্ট কোন বয়সের সীমা নেই। যেকোনো বয়সের গ্রাহক এই অর্থ জমা করতে পারবেন। তবে বলে রাখা ভালো ষাটোর্ধ্ব নাগরিকরা এই প্রকল্পে যদি অর্থ বিনিয়োগ করেন তাহলে বিশেষ সুবিধা পেয়ে যাবেন। এক্ষেত্রে তারা পেয়ে যাবেন ৬.৬ শতাংশ হারে সুদ। প্রবীণদের জন্য ন্যাশনাল ব্যাংক এই বিশেষ সুবিধার ঘোষণা করেছে।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…