রাত পেরোলেই সোমবার। আর আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গের করিমপুর, কালিয়াগঞ্জ এবং খড়গপুর সদর এই তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর আগে খড়গপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ। লোকসভা ভোটে জয়লাভ করার পর দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হলে খড়গপুর কেন্দ্রে আসনটি ফাঁকা থেকে যায়।আর খড়গপুরে উপনির্বাচনের আগেই শাসক দলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ।
ভোটের আগের দিনই তিনি তীব্র কন্ঠে নিজের নাম উল্লেখ করে খড়গপুরের ভোট প্রচারে বলেন, “দিলীপ ঘোষ কাউকে ভয় পায় না। যারা অন্যায় করে তারা আমাকে ভয় পায়।” এদিন তিনি তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, “বাংলায় বিজেপি আসার পর থেকে বিজেপির ভোট কমার পরিবর্তে বরং বেড়েছে।
তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে মানুষকে ধোঁকা দিয়েছে তাই মানুষের তাদের প্রতি আস্থা নেই। অপরদিকে আদর্শ ও স্বচ্ছ নেতৃত্বের ফলে বিজেপির উপর ভরসা করছে জনগণ।”এছাড়া নবান্ন ও রাজভবনের সংঘাত প্রসঙ্গে তিনি তৃণমূলের বিরুদ্ধে বলেন যে রাজ্যপালকে বারংবার আক্রমণ করার ফলে তৃণমূলের সংকীর্ণ মানসিকতার পরিচয় পাওয়া যায়। তবে এতো কিছুর পরও রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোতে উপস্থিত ছিলেন।
এছাড়া এদিন তিনি এক সাক্ষাৎকারে জানান যে নির্বাচনে গন্ডগোল দেখা তা শক্ত হাতে প্রতিরোধ করবে বিজেপি। যেমন পরিস্থিতি হবে তার সমুচিত মোকাবিলা করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…