নিউজ

কেন্দ্রের বাজেট অনুসারে হোক রাজ্যের বাজেট, প্রস্তাব প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: কেন্দ্রের বাজেট (Budget) অনুসারে হোক রাজ্যের বাজেট, প্রস্তাব প্রধানমন্ত্রীর (Prime Minister)। নীতি আয়োগের বৈঠকে মোদির (Modi) এই প্রস্তাবের বিরোধীতা করেছে বাম (Left Font), কংগ্রেস (Congress) ও তৃণমূল (TMC)। বিরোধী দলগুলির  দাবি, মোদির এই প্রস্তাব ভারতীয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মুলে আঘাত করছে। আজ, শনিবার (Saturday) সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের (Chief Minister) সাথে নীতি আয়োগের ষষ্ঠ বৈঠকের আয়োজন করা হয় কেন্দ্রের (Central Govt) তরফে।

জানা গেছে, ভারচুয়াল এই বৈঠকের সভাপতিত্ব করেন নরেন্দ্র মোদি। নীতী আয়োগের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরাজ্যপালেরা। এদিনের এই বৈঠক বয়কট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এদিনের বৈঠকে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের পক্ষে সওয়াল তুলে মোদি বলেন, “দেশে উন্নয়নের মূল ভিত্তি হল কেন্দ্র ও রাজ্যের সমন্বয়।

ভারতের উন্নতির জন্য সহযোগিতামূলক কাঠামো   প্রয়োজন আমাদের। কেন্দ্র ও রাজ্যের  প্রতিযোগিতামূলক এবং সহযোগিতামূলক সমন্বয় বজায় রেখেই চলা উচিত।”  প্রধানমন্ত্রী তাঁর বকৃতায় বলেন, অতিমারির সময়ে রাজ্য সরকারগুলি কেন্দ্রের সাথে যৌথভাবে কাজ করেছে তা এদেশে এক ভাবমূর্তী তৈরী করেছে যা যথেষ্ট প্রশংসনীয়। প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনেও দেশের আর্থিক উন্নতির কথা মাথায় রেখে নিজের মধ্যে সমন্বয় বজায় রেখেই কেন্দ্র ও রাজ্যের বাজেট হওয়া উচিৎ।

অর্থাৎ কেন্দ্রের বাজেট অনুসারেই হবে রাজ্যের বাজেট। কিন্তু নরেন্দ্র মোদির এই প্রস্তাবকে মান্যতা দে্ননি বিরোধীরা। বিরোধীদল গুলির মতে এই প্রস্তাবকে একেবারের ‘সংবিধান বিরোধী’। এবিষয়ে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, কেন্দ্র ও রাজ্যের বাজেটের বিষয় অনেক সময় আলাদা হয়ে থাকে। তাঁদের মতে, কেন্দ্রে উপর ভরসা করে বসে থাকলে, রাজ্যের উন্নয়ন কখনই সম্ভব নয়। প্রধানমন্ত্রীর প্রস্তাবটি আসলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত করা বলেই মনে করছেন বিরোধীরা।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, কেন্দ্রের এই প্রস্তাব কখনই মানা সম্ভব নয়। কুণাল বলেন, “যে সমস্ত রাজ্য ভাল পারফর্ম করছে,  তাদের সাথে কেন্দ্রের আলোচনা করা উচিৎ বাজেট ঘোষণার আগে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026