নিউজ

তাপমাত্রার পারদ চড়ছে, আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: আস্তে আস্তে বাড়ছে তাপমাত্রার পারদ, সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এবারের মত শীতের (Winter) আর  ফিরে আসার কোনও সম্ভাবনা নেই। সরস্বতী পুজোর (Saraswati Puja) পর থেকেই আবহাওয়া (Weather) সেটাই বলে দিচ্ছে। রাতে হালকা ঠাণ্ডা থাকলেও সেটা আগের মত শীত নয়। পশ্চিমবঙ্গে (Westbengal) যে বসন্ত (Spring) এসে গিয়েছে, তা স্পষ্ট। শোনা যাচ্ছে, কোকিলের ডাক। সেই সঙ্গে আস্তে আস্তে বাড়ছে তাপমাত্রার পারদও। এমনটাই বলছে আবহাওয়া দফতর (Alipure Office)।

তবে শহর কলকাতায় কিছুটা গরম অনুভব হলেও জেলাগুলিতে এখনও হালকা ঠাণ্ডা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এদিনও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে  বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে হালকা  বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ,পশ্চিম মেদিনীপুরে।

বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়,১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর শনিবার ২১ ডিগ্রি ছাড়াল শহরের সর্বনিম্ন তাপমাত্রা।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস তার জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দু’এক দিনের মধ্যে হাল্কা বৃষ্টি হতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026