নিউজ

অসুস্থ রাজ্যের মন্ত্রী অরূপ রায়, বুকে ব্যথা নিয়ে ভর্তি হলেন হাসপাতালে

কলকাতা: অসুস্থ রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পরিবার সূত্রে খবর, গতকাল, শনিবার (Saturday) রাত থেকেই বুকে যন্ত্রণা হচ্ছিল মধ্য হাওড়ার (Central Howrah) বিধায়ক তথা হাওড়া সদর জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়ের। এদিন সকালে তাঁকে নিয়ে যাওয়া হয় উডল্যান্ডস হাসপাতালে (Woodland Hospital)। সেখানেই এখনও তিনি চিকিৎসাধীন।

বর্তমানে  হাসপাতালের এমার্জেন্সিতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে,  অরূপ রায়ের অনেকদিন থেকেই  হাইপারটেনশন ও ডায়াবেটিস রয়েছে। তাই তাঁকে প্রতিনিয়তই সাবধানে থাকতে হয়। তবে সম্প্রতি প্রশাসনিক ও দলীয় কাজের বেশ চাপ রয়েছে তাঁর ওপর। সেসবের জেরেই হয়তো আচমকা অসুস্থ হয়ে পড়েন বলে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026