নিউজ

রাজ্যে সংক্রমণ বাড়ছে, সাথেই পাল্লা দিয়ে বাড়ছে কন্টেনমেন্ট জোনের সংখ্যা

রাজ্যে সংক্রমণের মাত্রা বাড়ছে। ফলে রাজ্যের কন্টেনমেন্ট জোনের সংখ্যাও বাড়ছে। শুক্রবার রাজ্যের কনটেইনমেন্ট জোনে আরও ৩৫টি এলাকা যুক্ত হল। এই ৩৫টি এলাকা বৃহদাকার কনটেইনমেন্ট জোনের অংশ। এই নিয়ে রাজ্যে মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭৬। শুক্রবার স্বরাষ্ট্র দফতরের এক কর্তা এই তথ্য দিয়েছেন।

যদিও কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা ২৮ থেকে কমে হয়েছে ২৪। তবে শহরতলিতে দিন দিন বাড়ছে সংক্রমণের সংখ্যা। তাই বৃহত্তর কলকাতা এখন উদ্বেগে রেখেছে নবান্নকে। রাজ্য সরকারের ‘এগিয়ে বাংলা’ ওয়েবসাইট থেকেই জানা গিয়েছে, কলকাতার ২৪টি কন্টেনমেন্টের মধ্যে আটটি কনটেইনমেন্ট জোন একাধিক এলাকা নিয়ে। ভবানীপুরের বকুল বাগানের দুটি বস্তি, উল্টোডাঙা মেইন রোডকে বৃহত্তর কনটেইনমেন্ট জোনের আওতাভুক্ত করা হয়েছে।

এছাড়া আরও ৪ টি আবাসিক এলাকা, যেমন বালিগঞ্জ, মানিকতলা, ভবানীপুর ও কাঁকুরগাছি এই বৃহত্তর কন্টেনমেন্ট জোনের অন্তর্ভুক্ত। স্বাস্থ্য দফতর সূত্রে খবর অনুযায়ী  কলকাতায় মোট সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৪ হাজার ৫১২ জন।  রাজ্যে মোট করোনা সংক্রমিত ৩৬ হাজার ১১৭ জন। মোটমৃতের সংখ্যা ১ হাজার ২৩ জন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026