আলোচনা চললেও সীমান্ত সমস্যা সমাধানের কোনও গ্যারান্টি দেওয়া যায় না: রাজনাথ সিং
শুক্রবার সকালে লাদাখে পৌঁছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন যে, লাদাখে চীনের সাথে সীমান্ত বিরোধের সমাধানের জন্য আলোচনা চলছে। তবে এই সমস্যা সমাধানের বিষয়ে এখনই কোনও গ্যারান্টি দেওয়া যায় না। তিনি এদিন আরও উল্লেখ করেন যে, আমাদের দেশের এক ইঞ্চি জমিও পৃথিবীর কোনও শক্তি অধিগ্রহণ করতে পারবে না। গত কয়েক সপ্তাহ ধরে ভারত ও চীনের মধ্যে আলোচনা চলছে। এমনকি এই সমস্যা সমাধানের জন্য দুই দেশই তাদের বিশেষ প্রতিনিধি দলকে সক্রিয় করে তুলেছে।
এদিন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘সীমান্তে বিরোধ নিষ্পত্তির জন্য আলোচনা চলছে। তবে কতটা সমাধান হতে পারে তা আমি গ্যারান্টি দিতে পারি না। আমি আপনাদের আশ্বাস দিতে পারি, দেশের এক ইঞ্চি জমিও পৃথিবীর কোনও শক্তিই অধিগ্রহণ করতে পারবে না। আলোচনার মাধ্যমে যদি সমস্যার সমাধান হয়, তবে এর চেয়ে ভাল আর কিছুই হতে পারে না।’
বৃহস্পতিবার, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর দুই দেশের মধ্যে সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে সেনাবাহিনী জানায় যে, এটি একটি জটিল প্রক্রিয়া ও এ বিষয়ে যাচাইয়ের প্রয়োজন রয়েছে। লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দু’দেশের মধ্যে কয়েক মাস ধরে উত্তেজনা চলছে। ১৫ ই জুন ভারত ও চীন সেনাবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পরে উত্তেজনা বাড়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…