সম্প্রতি জিওতে বিশাল অঙ্কের বিনিয়োগ করেছে টেক জায়ান্ট গুগল। ৩৩,৭৩৭ কোটি টাকা দিয়ে জিওর ৭.৭ শতাংশ শেয়ার কিনেছে গুগল। রিলায়েন্সের ৪৩ তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান মুকেশ অম্বানি। সেখানে তিনি এও জানান, গুগল এবং জিও মিলে একটি সস্তার স্মার্ট ফোন লঞ্চ করবে।
বিশেষজ্ঞদের মতে জিওর এই ঘোষণার পর চিন্তা বাড়তে চলেছে ভারতের বাজারে ছেয়ে থাকা চীনা স্মার্টফোন ব্র্যান্ড গুলির। গত কয়েকবছর ধরে শাওমি, অপো, ভিভো, রিয়েলমি, ওয়ান প্লাসের মতো চীনা কোম্পানি গুলি ভারতের স্মার্টফোন বাজারে একচ্ছত্র ব্যবসা করছে। কিন্তু বর্তমানে সীমান্ত নিয়ে ভারত চীনের বিবাদের মধ্যে চীনা পণ্য বর্জনের অভিযান চলছে। এই সময় যদি জিও সম্পূর্ণ ভারতে তৈরি ফোন লঞ্চ করে তাহলে চীনা কোম্পানি গুলোর কাছে তা মাথাব্যথার কারণই বটে।
গুগল ছাড়াও মোবাইল প্রসেসর তৈরির সংস্থা কোয়ালকমের সাথেও চুক্তিবদ্ধ হয়েছে জিও। এর আগে ২০১৬ সালে টেলিকম পরিষেবার জগতে বিপ্লব এনেছিল জিও। সস্তায় ইন্টারনেট ব্যবহার করার সুবিধা দিয়েছিল দেশবাসীকে। জিও ঝড়ের সামনে দূর্বল হয়ে পড়ে অন্যান্য টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা গুলি। এবার সস্তায় স্মার্টফোন আনলে সেটা চীনা মোবাইল কোম্পানি গুলোর জন্য যে যথেষ্টই চিন্তার বিষয় হবে সেকথা বলাই বাহুল্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…