শুক্রবার সারাদিনই মেঘলা থাকবে কলকাতা ও আশেপাশের এলাকাগুলির আকাশ। মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনাও আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদীয়া এই জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। আজও উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গ সংলগ্ন যে রাজ্যগুলি আছে সেগুলিতেও আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। সিকিম, অসম, মেঘালয় ও অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা আবার হিমালয়ের পাদদেশে অবস্থান করছে।
কলকাতায় আজ আংশিক ও মেঘলা আকাশ। আজ সকাল ৮.৩০ এ কলকাতার তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ অনেকটা বেশি হওয়ায় অদ্রতাজনিত অস্বস্তি থাকবে সারাদিনই। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে খুবই সামান্য। মাত্র ০.২ মিলিমিটার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…