নিউজ

আমফান মোকাবিলায় খোলা হল রাজ্যের কন্ট্রোল রুম, জেনে নিন নম্বর

ঘূর্ণিঝড় আমফান খুব শীঘ্রই আছড়ে পড়বে বাংলায়। এই ঝড় সবকিছু লন্ডভন্ড করে দিতে পারে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, এই দুর্যোগে সরকারি সাহায্যের জন্য কন্ট্রোল রুম খোলা রয়েছে। রাজ্যের কন্ট্রোল রুমের নম্বরগুলি হল- ২২১৪৩৫৩৬ এবং ২২১৪১৯৯৫। আর টোল ফ্রি নম্বর হল- ১০৭০।

মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, “কাল কেউ দুপুর ১২ টার পরে বাড়ি থেকে বেরোবেন না। কাল ২ টো থেকে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এই ঝড় চলবে কাল মধ্যরাত পর্যন্ত।” এছাড়া তিনি আরও বলেছেন যে প্রায় ৩ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। ইতিমধ্যেই সুন্দরবন-সহ উপকূলবর্তী এলাকাগুলিতে মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঝড় আয়লার থেকেও ভয়ঙ্কর হবে বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রী এটাও বলেন যে পরিযায়ী শ্রমিকদের এই দুইদিন বাইরে থেকে আনা হবে না। অমিত শাহ-র সাথে কথা হয়েছে। তিনি সব রকম ব্যবস্থা করছেন। আজ তিনি সারারাত কন্ট্রোল রুমে থাকবেন বলে জানিয়েছেন। এদিকে আবহাওয়া দফতর বলছে যে আগামী ৬ ঘন্টায় এই সাইক্লোন আরও ভয়ঙ্কর আকার নিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে আছড়ে পড়তে পারে।

Anirban Kundu

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026