পলিটিক্স

নাইট কারফিউ না মানলেই কড়া জরিমানা, নয়া ফরমান জারি রাজ্য সরকারের

এবারে নাইট কারফিউ নিয়ে করাকরি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়ে দিলেন এবার থেকে যদি রাত্রির নটার পড়ে কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হন তাহলে তাকে মোটা টাকার জরিমানা করা হবে। যদি এই নিয়ম কেউ ভাঙতে চান তাহলে জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে আদেশ করেছেন মুখ্য সচিব।

ইতিমধ্যেই করণা সংক্রমন কমানোর জন্য রাজ্যজুড়ে করোনাভাইরাস বিধি কার্যকর রয়েছে। এমনিতে এখন সকাল বেলা কিছুটা চাপ কমানো হলেও রাত্রিবেলা কিন্তু নাইট কারফিউ এখনো পর্যন্ত চলছে। রাত্রি নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই নাইট কারফিউ এর সময়। এই কারফিউ চলাকালীন সময়ে যদি কোন দরকারি কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে বের হন তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবার থেকে গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার।

এই নাইট কারফিউ জারি থাকলেও রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত নিয়ম ভাঙার ঘটনা সামনে আসছে যেটা দেখে অত্যন্ত চিন্তিত রাজ্য সরকার। এই কারণেই নাকা চেকিং এর মাধ্যমে রাত্রিকালীন কারফিউ মানে হচ্ছে কিনা সেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে এবারে রাজ্য সরকার। যদি কেউ নাকা চেকিং ভাঙেন এবং নিয়ম ভেঙ্গে করোনাভাইরাস বিধি লংঘন করে কেউ বাড়ির বাইরে বের হয়ে যান তাহলে তার বিরুদ্ধে এবারে কড়া ব্যবস্থা গ্রহণ করবে জেলাশাসক। এমনকি তাকে মোটা অঙ্কের জরিমানা করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

শনিবার প্রশাসকদের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। সেখানেই তিনি করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ আটকানো নিয়ে তার বিস্তারিত মন্তব্য জানালেন। তার সাথে সাথে জেলাশাসক দের আদেশ দিলেন যেন সমস্ত ধরনের বিধি-নিষেধ ভালোভাবে পালন করা হয়। তাদেরকে খেয়াল রাখার নির্দেশ দিলেন যেন সরকারের সমস্ত গাইডলাইন সকলে ভালো ভাবে মানে। এ ছাড়াও সাধারণ মানুষকে সতর্ক করার কথাও জানালেন রাজের নবনির্বাচিত মুখ্য সচিব। তবে শুধুমাত্র যে রাজ্য সরকারের সমস্ত দায়িত্ব তা কিন্তু নয়। মানুষের যে এই সমস্ত বিধিনিষেধ নিয়ে যথেষ্ট দায়িত্বশীল হওয়া উচিত সেই নিয়ে কিছু কথা বললেন হরি কৃষ্ণ দ্বিবেদী। সর্বোপরি তিনি মনে করিয়ে দিলেন, শুধু রাজ্য সরকার নয়, স্বেচ্ছাসেবী সংস্থা বেসরকারি সংগঠন এবং সর্বোপরি সাধারণ মানুষ যদি একসাথে কাজ করে তাহলে কিন্তু করোনাভাইরাস সংক্রমণ আমরা আটকাতে পারব।

John Fabian

Recent Posts

এক লাফে রেকর্ড ছুঁল সোনার রেট, মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা, কলকাতায় আজ কত জানলে হতবাক হবেন

চৈত্র মাসের শেষ দিকে এসে সোনার বাজারে কার্যত আগুন লেগেছে। কলকাতায় আজ সোনার দামে এমন…

March 26, 2026

স্কুটার দুনিয়ায় তোলপাড়! সস্তায় প্রিমিয়াম লুক নিয়ে বাজার কাঁপাচ্ছে Hero Pleasure Plus

বর্তমান সময়ে স্কুটার সেগমেন্টে প্রতিযোগিতা তুঙ্গে। একের পর এক নতুন মডেল বাজারে আসায় ক্রেতাদের সামনে…

March 26, 2026

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026