রাজ্য

শীতলকুচি ঘটনার পুনরাবৃত্তি বাগদায়, তবে এবার কাঠগড়ায় রাজ্য পুলিশ

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোটগ্রহণ পর্ব হয়েছে আজ। মোট ৪ টি রাজ্যের ৪৩ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এরই মধ্যে চতুর্থ দফা নির্বাচনের শীতলকুচি স্মৃতি উস্কে দিল আজকের বাগদা ঘটনা। বাংলার গণতান্ত্রিক উৎসবে ফের চলল গুলি। কিন্তু এবারে গুলি চালানোর অভিযোগ উঠল রাজ্য পুলিশের বিরুদ্ধে। পুলিশের গুলিতে আহত হয়েছেন ২ জন। আর তাতেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদার ৩৫ নম্বর বুথে সকাল থেকে নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছিল। তবে দুপুরের দিকে ভোট চলাকালীন ভোটগ্রহণ কেন্দ্রের একদম কাছেই একটি খাবারের দোকানে জটলা করে গ্রামবাসীরা। তাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিলে পুলিশ কর্মীদের সাথে বচসা বেঁধে যায় গ্রামবাসীদের। তারপরই অভিযোগ ওঠে পুলিশ আচমকা গুলি চালায়। সেই সময় গুলিবিদ্ধ হন ৩ জন। তাদের তড়িঘড়ি স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আবার বিজেপি দাবি করেছে যে তাদের কর্মীদের লক্ষ্য করে রাজ্য পুলিশরা ১০ রাউন্ড গুলি চালায়। সেক্ষেত্রে জখম হয় ৭ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ময়দানে নেমেছে কেন্দ্রীয় বাহিনী।

অশান্তির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান বাগদার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। তার তৎপরতায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন, “এখানে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই ওরা রাজ্য পুলিশকে দিয়ে ভোট করানোর চেষ্টা করছে। বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে যত্রতত্র। গুলি চলেছে ১০ রাউন্ড।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026