বিনোদন

শুভশ্রীর মা হয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনরা, মন খারাপ অভিনেত্রীর

ইতিমধ্যেই সাতমাসে পা দিয়েছে দুষ্টু ‘রাজপুত্র’। গত মাসেই তার ছয় মাসের জন্মদিন পালিত হয়েছে। ছয় মাসের ইউভান(yuvan)-এর জন্য তার বাবা রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও মা শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly) নিয়ে এসেছিলেন হাফ বার্থডে কেক। বার্থডে কেকের উপর ইংরাজিতে লেখাও ছিল ‘Half’ শব্দটি। ইউভানের নামের প্রথম ইংরাজি শব্দ ‘y’ খোদাই করা ছিল। আকাশী রঙের কেকের উপর ছোট উট আইসিং করা ছিল। কিন্তু ইউভান ব্যাজার মুখে কেকের দিকে তাকিয়ে ছিল। হোক না হাফ বার্থডে, তাই বলে কেকও আধখানা! রাগ তো হবেই! শুভশ্রী ইউভানের জন্মদিনের ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। নেটিজেনরাও ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে শুধু হাফ কেকেই কি সীমাবদ্ধ থাকতে পারে ‘রাজপুত্র’ ইউভানের জন্মদিন? তাই তার বাবা রাজ তাকে দিলেন একটি বিশেষ উপহার। দেশের একটি প্রথম সারির বিমান সংস্থার উড়ানের ছাড়পত্র ইউভানকে উপহার হিসাবে দিলেন রাজ। রাজ নিজেই টুইটারে এই কথা শেয়ার করে ইউভানের পাসপোর্টে বিমান সংস্থার কর্তৃপক্ষের লেখা শুভেচ্ছাবার্তার ছবি পোস্ট করেছেন। বিমান সংস্থার কর্তৃপক্ষ ইউভানকে বিমানের টিকিটের সঙ্গে একরাশ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, আগামী দিনে ইউভান নিশ্চয় তাঁদের সফরসঙ্গী হবে।

বিমান সংস্থার ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, দুই বছর বয়সের বেশি ও বারো বছর বয়সের কম শিশুরা যাতে একা উড়ানে সফর করতে পারে, তার জন্য বিমান সংস্থাটির তরফে এই আয়োজন করা হয়েছে। তবে কোনও পূর্ণবয়স্ক যাত্রী তাঁর পরিবারের খুদে সদস্যকে এই টিকিট উপহার দিতে পারেন। ফলে দুই বছর বয়স না হওয়া পর্যন্ত আপাতত ইউভান বিমানে সফর করতে পারবে না বলে জানা যাচ্ছে।

অপরদিকে ধীরে ধীরে বড় হয়ে উঠছে ‘রাজপুত্র’। সম্প্রতি রাজ ইন্সটাগ্রামে ইউভানের একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ইউভানকে টেবিলে ভর দিয়ে উঠে দাঁড়াতে দেখা যাচ্ছে। ‘হাম্পটি ডাম্পটি’ গানের সঙ্গে বিভিন্ন মুখভঙ্গীও করছে সে। রাজ হালিশহরের বাড়িতে থাকলেও ইউভানের প্রত্যেক মুহূর্তের ছবি ও ভিডিও শুভশ্রী হোয়্যাটসঅ্যাপ করছেন রাজকে। ইউভানের এই ভিডিওটি শেয়ার করে রাজ নিজেই সেই কথা লিখে শুভশ্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

কিন্তু করোনা আবারও ফিরে এল চক্রবর্তী পরিবারে। গত বছর করোনায় প্রাণ হারিয়েছেন রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী (krishnashankar chakraborty)। সেই সময় রাজের শরীরেও পাওয়া গিয়েছিল করোনার ভাইরাস। গত বছর শুভশ্রী অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে এবার করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন শুভশ্রীও। তিনি আরবানাতেই হোম আইসোলেশনে রয়েছেন। এখনও অবধি সুস্থ রয়েছে ইউভান। কিন্তু কখনও কোনো শিশু কি তার মা-কে ছেড়ে থাকতে পারে? তাই ইউভানের মন খারাপ মায়ের কাছে যেতে না পেরে। শুভশ্রীরও মন খারাপ ইউভানকে কাছে না পেয়ে। ফলে শুভশ্রী ইউভানের একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, মাকে ছাড়া তাকে আর কতদিন থাকতে হবে! এখানেই ঘটেছে বিপত্তি। নেটিজেনরাও বুঝতে পারছেন ইউভানের কষ্ট। নেটিজেনদের একাংশ বলতে শুরু করেছেন, কি প্রয়োজন ছিল স্বামীর সঙ্গে শুভশ্রীর প্রচারে যাওয়ার? অনেকে বলছেন ইউভানের কথা না ভেবেই কিভাবে বেরিয়ে পড়লেন শুভশ্রী! একজন নেটিজেন বলেছেন, শিক্ষিত মানুষরা যদি এরকম করেন, তাহলে বলার কিছুই নেই। তবে অনেকেই শুভশ্রীর সুস্থতা কামনা করেছেন। এর মধ্যেই কয়েকজন ইউভানের স্তন‍্যপান নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন। কিন্তু শুভশ্রী এবারেও চুপ করেই থেকেছেন।

Anirban Kundu

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026