নিউজ

পরিযায়ী শ্রমিকদের ফেরানোর সব খরচ রাজ্যের, টুইটে ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে একথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ”পরিযায়ী শ্রমিকদের এই লড়াইকে আমি স্যালুট জানাই। আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি যে অন্য রাজ্য থেকে যে সব পরিযায়ী শ্রমিকরা স্পেশাল ট্রেনে করে রাজ্যে ফিরছেন, তাদের ফেরার সমস্ত খরচ বইবে রাজ্য সরকার।”

মুখ্যমন্ত্রী টুইটের সাথে একটি চিঠি ও পোস্ট করেছেন। সেই চিঠি মুখ্যসচিবের পক্ষ থেকে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান শ্রী বিনোদ কুমার যাদবকে পাঠানো হয়েছে। চিঠিতে লেখা হয়েছে যে সারা দেশ থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা স্পেশাল ট্রেনে রাজ্যে ফিরছেন, তাদের সব খরচ বহন করবে রাজ্য সরকার। এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে এটাও বলা হয়েছে, রেলের সব বিভাগগুলিকে যেন জানিয়ে দেওয়া হয়। আর রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে যেন কোনো অর্থ দাবি না করা হয়। এরসাথে সব ট্রেনগুলি যাতে সময়মতো চলে আসে তার জন্য অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পরিযায়ী শ্রমিকদের গতিবিধি সামলানোর সব দায়িত্ব রাজ্য সরকারের। তাদের খাবার ও থাকার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারগুলোকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026