নিউজ

উত্তরপ্রদেশের দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা রাজ্যের

উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায় দুটি ট্রাকের সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে ২৪ জন পরিযায়ী শ্রমিকের। ওই মৃত শ্রমিকদের মধ্যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার তিন থেকে চারজন শ্রমিক ছিলেন। ট্রাকের সংঘর্ষে শ্রমিকের মৃত্যুর ফলে পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে মৃত শ্রমিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানা গিয়েছে, শুক্রবার রাত ৩টে নাগাদ দুটি ট্রাকের সংঘর্ষ লাগে। খাবার নিয়ে যাওয়ার একটি ট্রাকে পরিযায়ী শ্রমিকেরা জোর করে উঠে পড়েন। তাঁরা রাজস্থান থেকে বাড়ি ফিরছিলেন। এরপর উত্তরপ্রদেশের আউরাইয়াতে ওই ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের ধাক্কা লাগে। এরফলে বেশ কিছু শ্রমিক প্রাণ হারান। শ্রমিকদের মধ্যে বাংলা, বিহার, ঝাড়খণ্ডের শ্রমিকেরা ছিলেন। এই ঘটনায় পুলিশ প্রশাসনকে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ট্রাক দুটিকে আটকে রেখেছে পুলিশ। চালকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

সরকারের তরফে জানান হয়েছে, নিহত শ্রমিকদের পরিবার পিছু দুই লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, “উত্তরপ্রদেশের আউরাইয়াতে শ্রমিকদের পথ দুর্ঘটনা খুবই বেদনাদায়ক। নিহত শ্রমিকদের প্রতি ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা সুস্থ হয়ে উঠবেন তাড়াতাড়ি এই কামনা করি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026