ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। ভেঙে গিয়েছে প্রচুর গাছপালা, গৃহহীন হয়েছেন অনেক মানুষ। ভেঙে পড়েছে বাড়ি। ঝড়ের দাপটে উড়ে গিয়েছে মাথার ছাঁদ। আর এরই মাঝে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যকে ১০০০ কোটি টাকা আর্থিক প্যাকেজ দেওয়া হয়েছে। এরপর এদিন বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ঘূর্ণিঝড় আমফানের ফলে যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে তাঁদের ২০,০০০ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।
এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, যেসব বাড়ি গুলি ভেঙে গিয়েছে তা মেরামতের জন্য ২০,০০০ টাকা দেওয়া হবে। একটি জেলাতেই নষ্ট হয়েছে দশ লক্ষের মতো বাড়ি। পরবর্তীতে গ্রামীণ আবাস যোজনায় বাড়ি দেওয়া হবে। এছাড়া পানীয় জলের পরিস্থিতি খারাপ যেসব এলাকায় সেখানে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পান বরোজ পিছু পাঁচ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
এছাড়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। যেসমস্ত অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে পুনর্গঠনের কি কি কাজ হয়েছে সেই বিষয় নিয়ে প্রতিদিন সন্ধ্যায় মূল্যায়ন করা হবে। সরকারি তথ্যের মাধ্যমে জানা গিয়েছে, সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল আমফান তান্ডবে ক্ষতিগ্রস্ত। নষ্ট হয়েছে সাড়ে দশ লক্ষ হেক্টর চাষের জমি। ৭০০ কিমি রাস্তার ক্ষতি হয়েছে। ৩৮২ টি ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪১১০ কিলোমিটার গ্রামীণ রাস্তা, ২ হাজার স্বাস্থ্য কেন্দ্র, ৫৮ হাজার হেক্টর জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…