প্রবল মেঘের গর্জন, সারাদিন চলবে প্রবল বৃষ্টি, ভাসবে গোটা দক্ষিনবঙ্গ
গত বুধবার রাজ্যের কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত। আমফানের ক্ষত সারতে না সারতেই ফের ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত রাজ্যের বেশ কয়েকটি জেলা। এদিন বুধবার ফের ঝড়বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা। দুর্গাপুরে বাজ পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যেসব জায়গায় আমফানের তান্ডবে বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছিল তার কিছু কিছু জায়গায় ফের বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবা।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি। আরও জানান হয়েছিল, বুধবার নাগাদ দক্ষিণবঙ্গের দিকে একটি নিম্নচাপের জেরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে যার ফলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই অনুমানকে সত্যি করে কলকাতা সহ রাজ্যের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বর্ধমান,পুরুলিয়া সহ একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে।
এদিকে গত রবিবার থেকেই উত্তরবঙ্গে চলছে বৃষ্টিপাত। গত সোমবার বীরভূম, মালদহ জেলাতে বৃষ্টিপাত হয় যার ফলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। কালবৈশাখীর ফলে মালদহের আমের উপর ব্যাপক ক্ষতি হয়েছে। চাল উড়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ির। সিউড়িতে ঝড়ের দাপটে বিদ্যুতের খুটি ভেঙে গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…