রাজ্য

জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, জানিয়ে দিলেন মমতা

পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে। কিন্তু এই পরীক্ষায় মূল্যায়ন কিভাবে হবে সেটার ব্যাপারে এখনো পর্যন্ত না পর্ষদ না সংসদ কেউ কিছু জানায়নি। তবে তার মধ্যেই এই দুটি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা জানিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়ে দিলেন, জুলাই মাসের মধ্যেই এই দুটি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ বিষয়টি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়ে দিলেন করণা পরিস্থিতিতে চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া একেবারেই সম্ভব নয়। তাই ঝুঁকি এড়িয়ে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তিনটে ইমেইল আইডি দেওয়া হয়েছিল স্কুল শিক্ষা দপ্তরের থেকে। সেখানে আসা সকলের মতামত বিবেচনা করেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পরীক্ষার ফল ঘোষণার সময় জানিয়ে দেওয়া হল। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন আগামীকাল মূল্যায়নের পদ্ধতি সম্পূর্ণরূপে জানিয়ে দেবে রাজ্য সরকার।

তবে পরীক্ষা বাতিল হওয়ার পরে সংসদ এবং পর্ষদ কয়েক দফা বৈঠক করেছে এই মূল্যায়ন পদ্ধতি নিয়ে। ইতিমধ্যে আদালতের তরফে সিবিএসই পরীক্ষার সম্ভাব্য ফল প্রকাশের পদ্ধতি ঘোষণা করে দেওয়া হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে দশম শ্রেণি থেকে ৩০ শতাংশ নম্বর একাদশ শ্রেণি থেকে ৩০ শতাংশ নম্বর এবং দ্বাদশ শ্রেণীর কোন একটি পরীক্ষা থেকে ৪০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণীর মার্কশিট তৈরি করা হবে। এবার এটাই দেখার, আগামীকাল রাজ্য সরকার এবং রাজ্যের পর্ষদ এবং সংসদ রাজ্যের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ করে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026