টেক বার্তা

অপেক্ষার অবসান! আগামী ২৪ জুন লঞ্চ হতে চলেছে Windows 11

Microsoft য়ের নেক্সট জেনারেশন Windows 11 আনতে চলেছে Microsoft। আগামী 24 জুন লঞ্চ করার কথা রয়েছে। পূর্বে Microsoft য়ের সিইও সত্য নাদেল্লা Windows 11 নিয়ে একটি টিজার প্রকাশ করেছিলেন। এবার ট্যুইট করে সম্ভাব্য ফিচারের আভাস দিলেন টিপস্টার Tom Warren। 24 জুন ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে সাড়ে আটটাতে Windows 11 লঞ্চ হলেও প্রাথমিকভাবে বিটা টেস্টিং চলবে। অতঃএব সব ঠিক থাকলে চলতি বছরের শেষে Windows 11 ব্যবহার করতে পারবেন ইউজাররা।

Microsoft য়ের অফিশিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ” নাদেল্লা বোর্ডের জন্য এজেন্ডা নির্ধারণের কাজে নেতৃত্ব দেবেন, সঠিক সুযোগ উন্নীত করতে এবং বোর্ডের পর্যালোচনার জন্য মূল ঝুঁকি এবং প্রশমন পদ্ধতির চিহ্নিত করতে ব্যবসায়ের বিষয়ে তাঁর গভীর উপলব্ধি কাজে লাগাবে।”

সম্ভাব্য ফিচার

ইতিমধ্যেই অনলাইনে Windows 11 য়ের যেসব স্ক্রিনশট ফাঁস হয়েছে তা দেখে অনুমান করা হচ্ছে, নেক্সট জেনারেশন Microsoft য়ে নতুন স্টার্ট মেনু, হোম স্ক্রিন, নতুন স্টার্টআপ সাউন্ড এবং ম্যাকের মতো একটা আবহ থাকতে পারে। অন্যদিকে, Windows 10X- এর সমস্ত ভিজ্যুয়াল‌ই থাকছে এতে।

নেকস্ট জেনারেশন Windows য়ে থাকতে পারে নতুন snap control। ফলতঃ সব অ্যাপের ক্ষেত্রে ‘ম্যাক্সিমাইজ’ বটন থাকবে। এবার থেকে ব্যবহারকারী বিভিন্ন উইন্ডো নিজের পছন্দ মতো সাইজে খুলে কাজ করতে সক্ষম হবেন।Windows 11য়ে নতুন widget আইকন থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। যার সাহায্যে ইউজার খুব সহজেই খবর, আবহাওয়া এবং অন্যান্য ওয়েব কনটেন্টের অ্যাকসেস পেয়ে যাবেন। শুধু তাই নয় X-Box পাস গেমের অ্যাকসেসও পাওয়া যাবে Windows 11 য়ে।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026