রাজ্য

৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশের ফলপ্রকাশ করতে হবে, রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

দ্বাদশ এর ফলপ্রকাশ নিয়ে এখনো পর্যন্ত অনেকের মনে অনেক দ্বন্দ্ব রয়ে গিয়েছে। কেউ ঠিক করে বুঝতে পারছেন না কিভাবে ফলপ্রকাশ হবে এবং কীভাবে মূল্যায়ন হবে। একাধিক অভিভাবকদের দাবি, একাদশ শ্রেণির নম্বর না যোগ করে অন্য ভাবে মূল্যায়ন করা, সেই নিয়ে একাধিক দাবির জমা পড়েছে একাধারে কেন্দ্রীয় বোর্ড এবং রাজ্য বোর্ডের কাছে। দ্বাদশের ফলপ্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করা হয়েছিল। সেই মামলার রায় ঘোষণার সময় দেশের কেন্দ্রীয় এবং রাজ্য বোর্ডকে একেবারে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আগামী ৩১ শে জুলাই এর মধ্যে প্রত্যেকটি রাজ্যের বোর্ডকে দ্বাদশ এর রেজাল্ট বের করতে হবেই। কিভাবে ফল প্রকাশ হবে, কিভাবে মূল্যায়ন হবে সেই নিয়ে আগামী ১০ দিনের মধ্যে প্রত্যেকটি রাজ্য কে বিষয়টি স্পষ্ট করতে হবে’ বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটি রাজ্য আলাদা আলাদাভাবে মূল্যায়ন করতে পারে।

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, প্রত্যেকটি রাজ্য কে একটি নির্দিষ্ট মূল্যায়ন পদ্ধতি মেনে কাজ করতে হবে সেরকম কোনো মানে নেই। সারাদেশে একই পদ্ধতিতে মূল্যায়ন করা সম্ভব নয়। অর্থাৎ আদালত সূত্রে খবর মূল্যায়নের পদ্ধতি প্রত্যেকটি রাজ্যে আলাদা আলাদা হতে পারে। কোন রকম আপত্তি করেনি আদালত এই নিয়ে। তবে, কোন পদ্ধতিতে মূল্যায়ন হবে সেই বিষয়টি আগামী ১০ দিনের মধ্যে পড়ুয়াদের কাছে স্পষ্ট করে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

দ্বাদশ এর ফলপ্রকাশ নিয়ে অনেক পড়ুয়ার মধ্যে বিভ্রান্তি রয়েছে। তাই এই বিভ্রান্তি যাতে না থাকে, সেই নিয়ে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আপাতত জুলাইয়ের মধ্যে কোন টালবাহানা করে ফলাফল বের করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে করোনা অতিমারির মধ্যে রেজাল্ট বেরোচ্ছে, তাই মূল্যায়নের মান এবং যোগ্যতা নিয়ে এখনও পর্যন্ত অনেক পড়ুয়ার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে।

John Fabian

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026