পলিটিক্স

কাঁথি সমবায় ব্যাংকে দুর্নীতির মামলায় নাম জড়ালো শুভেন্দুর, চাপে বিজেপি নেতা

কিছুদিন আগে থেকেই সংবাদের শিরোনামে উঠে এসেছেন শুভেন্দু অধিকারী। তবে এবারে কোনরকমভাবেই বিরোধী দলনেতা হিসেবে নয় বরং তার নাম উঠেছে ত্রিপল চুরির সঙ্গে জড়িত থাকা নিয়ে। শুভেন্দু এবং সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রিপল চুরির অভিযোগ উঠেছে। তারপরে নবান্নের তরফ থেকে সেচ দপ্তরে থাকাকালীন দুর্নীতির তদন্ত শুরু করা হয়েছে বলে খবর। আর এবারে শুভেন্দু অধিকারীর নাম উঠল একটি টাকা নিয়ে দুর্নীতির মামলায়। কাঁথি সমবায় ব্যাংকের আর্থিক দুর্নীতির ঘটনায় তদন্তে নামতে চলেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। আর এই মামলায় শুভেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারীর নাম সরাসরি জড়িত। রাজ্য পুলিশের পাশাপাশি এবারে সিআইডি এই মামলার তদন্তভার গ্রহণ করছে।

শুভেন্দুর উপর চাপ সৃষ্টি করার জন্য এই মামলাকে আবারো নিয়ে আসা হচ্ছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি কিছুদিন আগেই রাখাল বেরা নামক একজন ব্যক্তি যিনি শুভেন্দু অধিকারীর অত্যন্ত খাস লোক হিসাবে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছিল সিআইডি। তাকে জেরা করে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে দুর্নীতি তদন্ত করতে এগোচ্ছে সিআইডি। আর সেই সূত্রে কাঁথি কো-অপারেটিভ ব্যাংকে দুর্নীতির ঘটনায় শুভেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারীর নাম জড়িয়ে গেছে বলে খবর।

এ ছাড়াও একাধিক সমবায় ব্যাংকের দুর্নীতি এবং সেখানে স্বজনপোষণের অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। কাঁথি মহাকুমার সমবায় ব্যাংকের উচ্চতর আধিকারিকের কাছে এই মর্মে একটি স্মারকলিপি জমা দিয়েছে শাসক দলের কর্মীরা। তাতে অভিযোগ করা হয়েছে, বিজেপিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত শুভেন্দু অধিকারী ওই ব্যাংকে নানারকম দুর্নীতিমূলক কাজ করেছেন। এছাড়াও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা তছরুপের এবং বে-আইনি টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।

এই সমস্ত অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছেন সিআইডি আধিকারিকরা। ভোটের পরবর্তীকালে সিআইডি আধিকারিকদের তৎপরতা শুভেন্দু চাপ বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। যে সময় এই দুর্নীতি হয়েছিল সেইসময় শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের বিভিন্ন সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন। তাই সেখানে কোনো দুর্নীতি হয়ে থাকলে সেখানে শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে থাকাটা খুব একটা অস্বাভাবিক বিষয় নয়। এছাড়াও, সম্প্রতি আবার রাজ্য সরকার তাকে সল্টলেকের ফ্ল্যাট ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। সব মিলিয়ে আবারো চাপে পড়ে গেছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026