নিউজ

সাত সকালে শিশু পাচারের চক্র ভাঙল পুলিশ, স্ট্র্যান্ড রোড থেকে উদ্ধার ২১ জন

কলকাতা : এদিন ভিন রাজ্য থেকে আনা শিশুদের একটি বাস ধরা পড়েছে কলকাতায়। সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ বিহার থেকে বাসটি কলকাতায় আসছিলো। এদিন সকালে গোপনেই হানা দিয়েছিলো স্ট্র্যান্ড রোড থানার পুলিশ। তবে এই ঘটনার পিছনে আরও বড়সড় কোনও চক্র জড়িত বলে অনুমান পুলিশের।

এদিন সকালে হাতেনাতে বাসটি ধরার পর সেখান থেকে উদ্ধার করা হয়েছে ২১ জন নাবালককে। এমনকি পাচারকারীদের তিন জনকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ আফজাল (২৮), মহম্মদ এহসান (২২) এবং মহম্মদ চাঁদ (২৩)।

উদ্ধার হওয়া সকল শিশুরাই বিহারের সমস্তিপুরের বাসিন্দা, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। খাবারের লোভ দেখিয়েই তাদের আনা হয়েছে বলে জানা গিয়েছে। লকডাউনের বাজারে আরোই খারাপ অবস্থায় ছিলো ওই শিশুদের পরিবার। তাই খাবার ও কাজ দেওয়ার নাম করে বিহার থেকে কলকাতায় নিয়ে আসা হয়।

কিন্তু কাজ আর খাবার তো দূর তাদের কাছ থেকে টাকাও হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই তাদের প্রত্যেককে গ্রেফতার করার পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026