দুবাই: ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে এবারের আইপিএলে সূচনা হতে চলেছে। উদ্বোধনী ম্যাচ খেলবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। কিন্তু বালির দেশে পা রাখা মাত্র সিএসকের সমর্থকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সিএসকের অন্দরে করোনার থাবা। কিন্তু সকলকে চাঙ্গা করলেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। তিনি বলেছেন ধনী আছে তো কোন চিন্তা নেই।
দুই ক্রিকেটার দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়াড সহ আরও ১৩ জন করোনা আক্রান্তের শিকার হয়েছিলেন। তার ওপর ব্যক্তিগত কারণের জন্য সুরেশ রায়না দেশে ফিরে এসেছেন। তাঁর সঙ্গে হাতে হাত মিলিয়ে হরভজন সিংও ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে নিজেকে সরিয়ে নেন। এসব নিয়ে সিএসকে সমর্থকদের মধ্যে চিন্তার ভাঁজ পড়েছে।
আর তাই তাদের চাঙ্গা করার জন্য দলের সিইও কাশী বিশ্বনাথন এক বিবৃতিতে বলেছেন, ‘মাহি থাকতে সিএসকে সমর্থকদের চিন্তা করার কোনও কারণ নেই। কেউ দলে না থাকলে তাতে কিছু যায় আসে না। ধোনি আছে। ও একাই আমাদের সম্পদ।’ এভাবে চেন্নাই এক্সপ্রেসের সমর্থকদের কার্যত চিয়ার আপ করেন সিএসকে সিইও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…