নদিয়া : ফেসবুকের সাহায্য আত্মহত্যা রুখলো রাজ্যের সাইবার পুলিশ। নদিয়ার এক যুবক ফেসবুকে তাঁর টাইমলাইনে একটি ভিডিয়ো আপলোড করে জানিয়েছিলো যে, ধারালো ব্লেডের সাহায্য আত্মঘাতী হতে চলেছেন। আর এরপরেই ফেসবুকের তরফ থেকে একটা ই-মেল পাঠানো হয় পুলিশকে। রাত দেড়টা নাগাদ ওই ই-মেইল পৌছায় পুলিশের কাছে।
ই-মেলে জানানো হয় এক ইউজার আত্মহত্যার চেষ্টা করছেন। ফেসবুক সূত্রে এই খবর পেতেই সঙ্গে সঙ্গে কাজ শুরু করে পুলিশ। তদন্ত করা মাত্রই ওই ফেসবুক ইউজারের নাম্বার খুঁজে পায় পুলিশ। পরে সেই ফোন নম্বরগুলি ভালো করে পরীক্ষা করে দেখা যায়, তার মধ্যে একটি নম্বর নদিয়া জেলার।
এরপরে ফোন নাম্বার খুঁজে বের করার জন্য সোশ্যাল ইঞ্জিনিয়ারের সাহায্য নেওয়া হয়। তাদের মাধ্যমে সেই নম্বরের লোকেশন খুঁজে বের করা হয় এবং জানা যায় ওই নম্বরটি ইউজারের বাবার ফোন নম্বর। তৎক্ষণাৎ ওই নম্বরে ফোন করা হয়। ফোন তোলা মাত্রই ওই ফেসবুক ইউজারের বাবাকে সব ঘটনা বুঝিয়ে বলা হয়। সব ঘটনা শোনা মাত্রই ওই ব্যক্তি পাশের ঘরে ছেলেকে উদ্ধার করতে ছুটে যায়।
আর এভাবেই পুলিশের তৎপরতার জেরে প্রাণে বেঁচে যান নদিয়ার ওই যুবক। পরে ওই যুবকের বাবা পুলিশকেও এই ঘটনার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও জানান, গত ২ থকে ৩ বছর ধরেই হতাশায় ভুগছেন তাঁর ছেলে। এর আগেও নাকি ওই যুবক ৩,৪ বার আত্মহত্যার চেষ্টা করেছেন। কিন্তু এ যাত্রায় পুলিশের বরাদ জোরে প্রাণে বেঁচে গেছেন ওই তরুণ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…