কৌশিক পোল্ল্যে: মিষ্টি স্বরে যেন কোকিলাকন্ঠী এই বালিকা, তারসঙ্গে যোগ্য সঙ্গত করলেন তারই সহপাঠী বন্ধু। গানের সুরে সুরে সকলকে ভাসিয়ে নিয়ে গেলেন এক রোমান্টিক জগতে। সুর, তাল, ছন্দের কারুকার্যে এই গান যেন উপহারস্বরূপ। একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভাইরাল হল এই ভিডিও। যেখানে ‘অ্যায় দি হ্যায় মুশকিল’ সিনেমার সেই রোমান্টিক গান ‘আগার তুম সাথ হো’ গানটি গাইতে শোনা যাচ্ছে দুজন স্টুডেন্টকে। প্রথমে গানের মুখরা ধরে অত্যন্ত মধুর স্বরে গান শুরু করলেন এই বালিকা। তারপরই অরিজিৎ সিং এর পোরশনটিতে গলা দিলেন ওই ইনস্টিটিউশনেরই আর এক ছাত্র।
শেষে উভয়েই গলা মিলিয়ে সুন্দরভাবে গানের কলি শেষ করলেন। সোশালে এই ভিডিও আপলোড হতেই সুরের মূর্ছনায় ভাসলেন সকলে। গানের তারিফে খামতি রাখলেন না কেউই। অনেকের বক্তব্য, ‘রানু মন্ডলের বদলে এদের গান ভাইরাল হওয়া উচিৎ।’ পোস্টের ক্যাপশনেও এই একই কথা লেখা রয়েছে। জনপ্রিয়তার শীর্ষে থেকে বিভিন্ন পেজ থেকে গ্রুপে ঘুরছে এই ভিডিও।
আরও পড়ুন : ব্যালে ড্যান্সে নেট দুনিয়ায় ঝড় তুললেন এই তরুনীরা, দেখুন সেই ভিডিও
আসল গানে কিংবদন্তী শিল্পী অলকা ইয়াগনিক ও অরিজিৎ সিং যতটা যত্নসহকারে গানটির নির্মান করেছেন নিজের ঈশ্বরপ্রদত্ত গলার স্বর দিয়ে, তেমনই এই পড়ুয়ারাও নিজগুনে এই গান সুসজ্জিতভাবে পরিবেশন করেছেন। তাই বলা যায়, এরাও কিছু কম যায়না। এখন নিশ্চই গানটি শোনার জন্য কৌতুহলবোধ করছেন? অবশ্যই শোনানো হবে। নীচে রইল ভিডিও, আপনারই জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…