খেলা

দলে আসতে পারে এই ক্রিকেটার, শেষ ম্যাচে এই ১১ জনকে নিয়ে মাঠে নামবেন ভারতীয় অধিনায়ক

০-২ তে পিছিয়ে থাকার জন্য সিরিজের শেষ ম্যাচটি ভারত জয় দিয়ে শেষ করতে চাইবে। একই বিরোধী দলের বিরুদ্ধে ৫-০ ব্যাবধানে ঐতিহাসিক টি-২০ সিরিজ জয়ের পরে একদিনের সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তন করে নিউজিল্যান্ড। এইজন্য কৃতিত্বের দাবিদার তারা। মাউন্ট মাঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ভারতের একমাত্র উদ্দেশ্য হল হোয়াইটওয়াশ এড়ানো। এরকম পরিস্থিতিতে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে তিন বা তার বেশি ম্যাচের সিরিজে কখনও পড়েনি।

তৃতীয় ম্যাচে দুটি দলই বেশ কয়েকটি পরিবর্তন হতে চলেছে। দ্বিতীয় ম্যাচের পরে বিরাট কোহলি জানিয়েছিলেন পরের ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন হতে চলেছে। চোট সারিয়ে দলে ফিরেছেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। তৃতীয় ম্যাচে উইকেট রক্ষক এর ভূমিকায় ফের আরেকবার দেখা যেতে পারে রিষভ পন্তকে। মায়াঙ্ক আগরওয়াল এর পরিবর্তে দলে আসতে পারেন পন্ত। কেদার যাদবের পরিবর্তে প্রথম একাদশে জায়গা হতে পারে মনীশ পান্ডের। জসপ্রীত বুমরাহের পরিবর্তে দলে আসতে পারেন মহম্মদ শামি।

আরও পড়ুন : সাত বছর পর ফের ব্যাট হাতে মাঠে সচিন তেন্ডুলকর

ভারতের সম্ভাব্য একাদশ

পৃথ্বী শ, কে এল রাহুল, বিরাট কোহলি(অধিনায়ক), শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, রিষভ পন্ত(উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, নবদীপ সাইনি, মহম্মদ শামি এবং যুজবেন্দ্র চাহাল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026