বিনোদন

মা হয়েছেন শুভশ্রী, শরীর ফিট রাখতে জিমে ওয়ার্কআউট শুরু করলেন নায়িকা

ইদানিং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সোশ্যাল মিডিয়ায় অধিক মাত্রায় অ্যাকটিভ থাকছেন। সম্প্রতি তিনি শেয়ার করলেন একটি জিমের ছবি। শুভশ্রী ছবি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। শুভশ্রীকে নেটিজেনরা প্রশ্ন করেন, কি করে তিনি এত তাড়াতাড়ি স্লিম অ্যান্ড ট্রিম হলেন। কিন্তু পরে শুভশ্রী রহস্য ফাঁস করেন। তিনি বলেন, এটি মা হওয়ার অনেক আগে জিমে ওয়ার্কআউট করার ফাঁকে তোলা ছবি। তবে তিনি আবার এই শেপে ফিরতে চান। এই বিষয়ে পরিচালক ও ডান্স কোরিওগ্রাফার বাবা যাদব তাঁকে অনেক মোটিভেট করছেন এবং সাহায্য করছেন। ফলে বাবা যাদবকে শুভশ্রী ধন্যবাদ জানান। তবে নেটিজেনরা শুভশ্রীর মাতৃত্ব পরবর্তী ছবি দেখেও আপ্লুত। তাঁরা শুভশ্রীর এখনকার সৌন্দর্যকে মাতৃত্বের সৌন্দর্য বলে বর্ণনা করেছেন।

সম্প্রতি গত মাসে শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তীর পুত্রসন্তান ইউভানের জন্ম হয়। ইউভানের জন্মের আগে গর্ভধারণের সময় থেকে মা ও শিশুর স্বাস্থ্যের কারণে শুভশ্রীর ডায়েট ও ওয়ার্কআউট বন্ধ হয়ে যায়। ফলে টোনড ও ছিপছিপে চেহারার শুভশ্রী বেশ কিছুটা ওয়েট গেন করেন। মাতৃত্বকালীন সময়ে বা মা হবার পর শুভশ্রী কিছু বিজ্ঞাপনের কাজ করেছেন। কিন্তু সেগুলির শুটিং তাঁর বাড়িতেই হয়েছিল। তবে এবার তিনি ধীরে ধীরে সিনেমার ফ্লোরে ফিরতে চাইছেন। ফলে তাঁর ওজন কমানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

ইউভানের জন্মের আগে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি ‘ র শুটিং শেষ করেছিলেন। এরপর করোনা পরিস্থিতির কারণে লকডাউন হয়ে যায়। ফলে ‘হাবজি গাবজি’ ফিল্মটি আগামী মাসে মুক্তি পাবার কথা রয়েছে। এই ফিল্মে শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা পরমব্রত। রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘প্রলয়’-এর পর ‘হাবজি গাবজি ‘-তে রাজ ও পরমব্রত একসাথে কাজ করলেন। মোবাইল গেমের প্রতি আসক্তি নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মের গল্প।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026