পলিটিক্স

‘যে টুকু আছে সব উজাড় করে দেব’, অভিষেককে কাছে টেনে নিয়ে আবেগে ভাসলেন সুব্রত

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এবার থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের, অভিষেকের পরেই আনন্দে আত্মহারা তার কাছের ব্যক্তিরা। অনেক নেতা এবং তার থেকে বড়ো নেতারাও অত্যন্ত খুশি অভিষেককে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেখে। আর নির্বাচিত হওয়ার পরেই একে একে পুরনো নেতাদের বাড়ি গিয়ে তাদের আশীর্বাদ নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নবীন প্রজন্মের কাঁধে অনেক বড় দায়িত্ব তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গুরুজনদের আশীর্বাদ নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন বিজেপির ভাষায় ‘ভাইপো’। অভিষেককে কাছে পেয়েই তাই আবেগে ভেসে গেলেন তৃণমূলের বর্ষিয়ান নেতা সুব্রত বক্সী। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে গিয়ে প্রণাম করতেই তিনি অভিষেককে কাছে টেনে নিলেন। তিনি বললেন, “যা আছে, যতটুকু আছে, তোকে সব উজাড় করে দিয়ে দেব।”

রবিবার দলের সমস্ত শীর্ষ নেতাদের বাড়িতে গিয়ে তাদের আশীর্বাদ নিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় এবং সুব্রত বক্সীর সঙ্গে তিনি দেখা করেছেন নিজে। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তাকে প্রণাম করে বেশ কিছুক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি চলে যান সরাসরি ভবানীপুরে সুব্রত বক্সীর বাড়িতে। সেখানে সুব্রত বক্সি তাকে কাছে টেনে নিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রণাম করতেই তিনি তার আবেগ আর ধরে রাখতে পারলেন না। ঘনিষ্ঠ মহলে সুব্রত এমনিতেই একটু আবেগপ্রবণ হিসাবে পরিচিত। তার মধ্যেই তার প্রিয় অভিষেক তাকে প্রণাম করেছে। আর আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

তিনি আরো বললেন, “যা আছে, যতটুকু আছে, তোকে সব উজাড় করে দেবো। মমতাদির কষ্ট দেখে উপেক্ষা করতে হয়েছে। কি কষ্ট করেছেন তিনি।” তারপরেই অভিষেক তাকে বলেন, “তোমাকে তো সুস্থ থাকতে হবে।” এরপরেই নিজের ফেসবুক একাউন্টে অভিষেক একটি পোস্ট করেন। তিনি লেখেন, “বাংলার মানুষ তৃণমূলের উপর আরো একবার নিজের আস্থা দেখিয়েছে। মানুষের ভালোবাসা এবং ভরসার মর্যাদা দিতে পেরে আমরা বদ্ধপরিকর। মানুষের স্বার্থ, অধিকার, ও নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষিত রাখতে তৃণমূল কংগ্রেস সবসময় সংগ্রাম করে যাবে।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026