রাজ্য

আজ ৭ জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস

বাংলায় বৃষ্টি এখনো পুরো মাত্রায় না এলেও বাঙালি এই সময়টার জন্য অপেক্ষা করছে বেশ কিছুদিন ধরেই। প্রাক বর্ষার বৃষ্টি, ইতিমধ্যেই কেরালা, মহারাষ্ট্র এইসব রাজ্যে শুরু হলেও বাংলায় এই বৃষ্টি এখনো পর্যন্ত ছিটেফোঁটাও চোখে পড়েনি। কিন্তু মৌসুমী বায়ু বাংলার দিক থেকে মুখ ফিরিয়ে নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজকেই কলকাতা এবং তার সংলগ্ন একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সকাল থেকেই এই বৃষ্টির জেরে ভাসতে পারে তিলোত্তমা এবং তার সংলগ্ন কিছু অঞ্চল।

১১ জুন বাংলায় আসছে মৌসুমী বায়ু। তার আগে এই প্রাক বর্ষার বৃষ্টি আপনাকে দিনের শেষে বেশ স্বস্তি দিতে পারে। ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে যার জেরে প্রবল পরিমাণে মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে ঢোকার সম্ভাবনা রয়েছে। আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিপাত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশকিছু জেলা আজকে বৃষ্টিতে ভাসতে পারে।

শহরের তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকাল থেকেই আকাশের অবস্থা খুব একটা রৌদ্রোজ্জ্বল নয়, বরং আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আজকে সকালের দিকে তাপমাত্রা কিছুটা বাড়বে। সন্ধ্যেবেলা বৃষ্টির পরে আবার এই তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা বৃষ্টি উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

John Fabian

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026