ভাইরাল & ভিডিও

Bipasha Das: এক সমাজকর্মীর সহায়তায় স্টুডিওতে গান রেকর্ড করলেন চাকদহের গৃহবধূ, ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীকে চেনেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বহু মানুষের প্রতিভা তুলে ধরেছেন সকলের সামনে। উল্লেখ্য, রানু মন্ডলের পরিচিতি এসেছিল এনার হাত ধরেই। তিনি সেই পরিচিতি ধরে রাখতে পারেননি সেটা নিজের দোষেই।

বেশ কয়েকমাস আগে চাকদহের এই গৃহবধূ নিজের গান গাওয়ার অদ্ভুত প্রতিভার জন্য সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের মধ্যে ভাইরাল হয়েছিলেন। অভাবের কারণে উপযুক্ত প্রশিক্ষণ পাননি তিনি। কিন্তু গান শুনে শুনে অদ্ভুত সুন্দর গান গাইতে পারেন চাকদহের এই চা বিক্রেতা বিপাশা দাস। হঠাৎ করেই একদিন সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীর সহায়তায় তিনি নিমেষের মধ্যে নিজের গান গাওয়ার প্রতিভার জন্য পৌঁছে যান বহু মানুষের সামনে প্রশংসিত হন বহু গুণীজনের কাছেও। কোনরকম বাদ্যযন্ত্র ছাড়াই খালি গলায় যেকোন গানকে দিতে পারেন বিপাশা দেবী।

সম্প্রতি অতীন্দ্র চক্রবর্তীর সহায়তায় চা বিক্রেতা, গৃহবধূ বিপাশা দাস স্টুডিওতে গান গাওয়ার সুযোগ পেলেন। ছোট থেকে কখনো উপযুক্ত প্রশিক্ষণ না পেয়েই সুরেলা কন্ঠে গান গেয়েছেন তিনি। অনেক নেটিজেনদের মতে তার গলায় স্বরস্বতীর বাস। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও তে তার গান শুনে বোঝাই যাচ্ছে তার এই প্রতিভা জন্মগত। সম্প্রতি ‘ইন্ডিয়াটেস্ট ২৪’ নামক ইউটিউব চ্যানেল থেকে বিপাশা দেবীর গানের এই ভিডিও শেয়ার করা হয়েছে, যা রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটিজেনদের একাংশের মধ্যে। আপনাদের জন্য রইল সেই ভিডিও।

ছোট থেকেই গান গাইতে পছন্দ করতেন চাকদহের গৃহবধূ, চা বিক্রেতা বিপাশা দাস। অভাবের সংসারে তার বাবা তার প্রতিভার দাম দিতে পারেননি। তাকে শেখাতে পারেননি গান। তবে গান গাওয়ার ইচ্ছেটা চিরকালই রয়ে গিয়েছিল তার মধ্যে। এদিক ওদিক থেকে গান শুনে লিরিক্স মুখস্ত করে নিজের মতো করে গান করতেন তিনি। এমনকি তিনি বিয়েও করেছেন একজন ঢোলবাদককে। এখানেও ভূমিকা রয়েছে গানের। হঠাৎ করেই এই চা বিক্রেতার ভাগ্য ঘুরে গিয়েছে। গায়িকা হিসেবে সামনে এসেছেন সকলের।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026