ভাইরাল & ভিডিও

Viral: রেগে বোম বাচ্চা শাবক! অনেক কষ্ট করে তার রাগ ভাঙালেন মালিক, ভাইরাল ভিডিও

বর্তমান যুগে কোনো কিছুই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। ইন্টারনেটের যুগে যেকোন ভিডিও কিংবা ছবি ভাইরাল হয় নিমেষে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক দৃশ্যের সাক্ষী হয়ে থাকি, যা হয়ত চট করে আমরা ঘটতে দেখি না। আবার এমন অনেক ভিডিও ভাইরাল হয় যা আমাদের মন নিমেষে ভালো করে দেয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভাইরাল হয়েছে নেটনাগরিকদের একাংশের মধ্যে।

 

 

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটি শাবক হাতির মজার ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, চারদিক রেলিং দিয়ে ঘেরা একটি চৌকো জায়গার মধ্যে মা হাতির সাথে রয়েছে একটি ছোট্ট হাতি শাবক। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে বেজায় রেগে রয়েছে। এমনকি খাবারও খাচ্ছিল না সে। এরপরে অনেক কষ্ট করে তার রাগ ভাঙায় তার মালিক। তবে তার রাগ ভাঙাতে যথেষ্ট কষ্ট করতে হয়েছে এই বাচ্চা শাবকের মালিককে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে রীতিমতো রেগে নিজের গণ্ডির মধ্যে এদিক-ওদিক পায়চারি করছিল সেই বাচ্চা শাবকটি। এরপরে হঠাৎ করেই দূরে নীল রঙের চাদর ঢাকা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। সেই ব্যক্তিকে দেখেই সে উত্তেজিত হয়ে পড়ে। আসলে তিনিই ছিলেন আর মালিক, যার সাথে তার মান অভিমান পর্ব চলছিল। অনেক কষ্ট করে এই মালিককে রাগ ভাঙাতে হয়েছে তার, ভিডিওটি দেখলেই তা স্পষ্ট হবে।

রীতিমতো দুজনে মিলে মান অভিমান পর্বের শেষে মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন। এমনকি দুজন দুজনকে জড়িয়ে মাটিতে শুয়ে থাকতে দেখা গিয়েছে। তাদের এই মিষ্টি মান অভিমান পর্বের ভিডিও বানিয়ে শেয়ার করেছেন সম্ভবত তারই স্ত্রী। কারণ ক্যামেরার পিছন থেকে একটি মহিলার গলার শব্দ পাওয়া যাচ্ছিল। সম্প্রতি ভাইরাল হওয়া মালিক ও বাচ্চা শাবকের মিষ্টি সম্পর্ক বেশ মনে ধরেছে নেটনাগরিকদের।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026